Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দানা আসছে, বন্ধ হলদিয়া বন্দর, লোহার শিকল দিয়ে বাঁধা হচ্ছে ক্রেন

ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে 'দানা'। ওড়িশা ধামরা ও ভিতরকণিকায় ল্যান্ডফল করবে।

 দানা আসছে, বন্ধ হলদিয়া বন্দর, লোহার শিকল দিয়ে বাঁধা হচ্ছে ক্রেন

শেষ আপডেট: 24 October 2024 13:29

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে স্থলভাগের দিকে এগিয়ে আসছে 'দানা'। ওড়িশা ধামরা ও ভিতরকণিকায় ল্যান্ডফল করবে। সেই সময়ে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১২০ কিলোমিটার। তাই আগে ভাগে সতর্ক ওড়িশা ও পশ্চিমবঙ্গ। দিঘা, মন্দিরমণি, হলদিয়া, সুন্দরবনে এর প্রত্যক্ষ প্রভাব পড়বে। বুধবার রাত হলদিয়া বন্দরে অপারেশনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। 

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের গতিপথের উপর নজর রাখতে কন্ট্রেোল রুম খোলা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত হলদিয়া বন্দরের সমস্ত ধরনের অপারেশনের কাজ বন্ধ থাকবে। বুধবার সাড়ে সন্ধে ৬ টা পর থেকে লকগেটে অপারেশনের কাজ বন্ধ করে দেওয়া হয়। এমনকী বন্দরে জাহাজ চলাচলও বন্ধ। জাহাজগুলি থেকে মাল খালাস করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঝড়ের জন্য আগামী দুদিন বন্দের পণ্যবাহী ওঠা-নামা বন্ধ রাখা হবে। এই মুহূর্তে হলদিয়া বিমান বন্দরে ১৬টি ছোট বড় জাহাজ রয়েছে। কোস্টগার্ডের নজরদারির জন্য ৫টি ভেসেল ও জাহাজ রয়েছে। একই সঙ্গে ৫টি বার্জও ডকে রাখা হয়েছে। শিকাল দিয়ে বাঁধা হচ্ছে ক্রেন। 

ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে বঙ্গোপসাগরের উপরে। বন্দরের ডক এরিয়া লকগেটের সাহায্যে নদী থেকে জাহাজগুলিকে সরিয়ে এনে সুরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। 


```