Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

কাফ সিরাপ পাচারকাণ্ডে ফের বড় সাফল্য ঘাটাল পুলিশের! ধৃত মুর্শিদাবাদের ৬ পাচারকারী

উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিলের (Phensedyl) বোতল। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারে ব্যবহৃত কালো রঙের একটি গাড়িও।

কাফ সিরাপ পাচারকাণ্ডে ফের বড় সাফল্য ঘাটাল পুলিশের! ধৃত মুর্শিদাবাদের ৬ পাচারকারী

উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল

পৃথা ঘোষ

শেষ আপডেট: 1 November 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: কাফ সিরাপ পাচারের (cough syrup smuggling) জাল ভাঙতে ফের বড়সড় সাফল্য পেল ঘাটাল (Ghatal police)। দাসপুর থানার পুলিশের একটি দল শুক্রবার গভীর রাতে দাসপুরের বেলিয়াঘাটা এলাকায় অভিযান চালায়। ধরা পড়ে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ৬ পাচারকারী। তাদের কাছ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিলের (Phensedyl) বোতল। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারে ব্যবহৃত কালো রঙের একটি গাড়িও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক (SDPO) দুর্লভ সরকারের নেতৃত্বে বেলিয়াঘাটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল। সঙ্গে ছিলেন সিআই বিশ্বজিৎ মণ্ডল, দাসপুর থানার আধিকারিক অঞ্জনি তেওয়ারি, তরুণকুমার হাজরা-সহ অন্যান্য পুলিশকর্মীরা। এলাকার একাধিক গাড়িতে তল্লাশি চলার সময় সন্দেহজনক একটি কালো গাড়িকে আটকানো হয়।

গাড়িতে ছিলেন চালক-সহ মোট ছয়জন। তাঁদের জিজ্ঞাসাবাদে অসংগতি ধরা পড়লে, বিডিও-র উপস্থিতিতে শুরু হয় গাড়ির ডিকি তল্লাশি। তখনই মেলে নিষিদ্ধ কাফ সিরাপের বোতলভর্তি কার্টন। সঙ্গে সঙ্গেই ছয়জনকেই গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, মাত্র এক সপ্তাহ আগেই, পশ্চিম মেদিনীপুর ও হুগলির সীমান্তবর্তী এলাকা থেকে ধরা পড়েছিল আরও তিনজন কাফ সিরাপ পাচারকারী। তাঁদের কাছ থেকেও মেলে প্রচুর ফেনসিডিল। পুলিশি জেরায় সেই তিনজনই জানায়, মুর্শিদাবাদ থেকে সক্রিয় এক পাচারচক্র নিয়মিত পশ্চিম মেদিনীপুরে মাল সরবরাহ করছে। সেই সূত্র ধরেই পুলিশের নজর যায় দাসপুরের দিকেও।

SDPO দুর্লভ সরকার জানিয়েছেন, “গত সপ্তাহে ধৃত তিন যুবককে জেরা করতেই এই চক্রের সূত্র মেলে। মুর্শিদাবাদ থেকে একটি দল আসছে, এমন খবর পেয়েই অভিযান চালানো হয়। এবং সফলভাবে ছয়জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।”

ফলে ঘাটাল-মেদিনীপুর অঞ্চলে বেড়ে চলা ফেনসিডিল পাচার রুখতে বড় সাফল্য বলেই মনে করছে প্রশাসন। তল্লাশি ও জেরা চলছে পুরোদমে। পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজন এখনো পলাতক।


```