Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাল্বের 'আলোয়' ফুল ফুটিয়ে লাভের আলো দেখছেন পূর্ব মেদিনীপুরের চাষিরা

রাতের অন্ধকারে বিঘের পর বিঘে জমিতে চন্দ্রমল্লিকা ফুল চাষ হচ্ছে। একেবারে বিজ্ঞানসম্মত ভাবেই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ফুল চাষ করে সাফল্য় পেয়েছেন পাঁশকুড়ার ফুল চাষিরা। 

বাল্বের 'আলোয়' ফুল ফুটিয়ে লাভের আলো দেখছেন পূর্ব মেদিনীপুরের চাষিরা

বাল্বের আলোয় ফুল চাষ

শেষ আপডেট: 6 January 2025 19:30

অভিজিৎ মান্না, পূর্ব মেদিনীপুর

রাস্তা দিয়ে এগোচ্ছেন। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। গা ছম ছমে পরিবেশ।

ঠিক এই সময়ে অন্ধকারে মধ্যে দূরে জ্বলতে দেখলেন, কয়েক হাজার আলো। শীতের রাতে পাঁশকুড়ার নস্করদিঘি, শাঁখটিকরি, জানাবাড় এলাকায় গেলে এমনই অভিজ্ঞতা হওয়াটা স্বাভাবিক।

ভয় পাওয়ার কিছু নেই। এভাবেই রাতের অন্ধকারে বিঘের পর বিঘে জমিতে চন্দ্রমল্লিকা ফুল চাষ হচ্ছে। একেবারে বিজ্ঞানসম্মত ভাবেই সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ফুল চাষ করে সাফল্য় পেয়েছেন পাঁশকুড়ার ফুল চাষিরা। 

ভিডিওটি দেখুন 

চাষিরা জানিয়েছেন, প্রকৃতির খামখেয়ালিতে ফুল চাষের ক্ষতি হচ্ছিল। ঠিকমতো রং-আকার আসছিল না ফুলের। ফলে ব্যবসায় ক্ষতি মুখে পড়তে হচ্ছিল চাষিদের। তাই রাতেও যাতে গাছেরা খাবার তৈরি করতে পারে, তাই বিজ্ঞানের সাহায্য নিয়েছেন চাষিরা।

কীভাবে হচ্ছে ফুল চাষ? চাষি কৃষ্ণ অধিকারী জানিয়েছেন, সূর্যের আলো নয়, এবার বৈদুতিক আলোর মাধ্যমে ভাল মানের ফুল ফোটাচ্ছেন। এতে ফুলের বৃদ্ধিও ভাল হয়। 

নস্করদিঘি, শাঁখটিকরি, জানাবাড় সহ বিস্তীর্ণ এলাকা চাষিদের রুজি রোজগার এই ফুল চাষের উপর নির্ভরশীল। তাই বিকল্প পদ্ধতিতে ফুল চাষে বৃদ্ধি পেয়েছে উপার্জন। এতে খুশি চাষিরা। 


```