Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশনে রোগীর মৃত্যু! ৫ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা মেদিনীপুরে

এক বছর আট মাসের বেশি মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন প্রয়োগে মৃত্যু হয়েছে রোগীর। এমনই অভিযোগে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের হল।

মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশনে রোগীর মৃত্যু! ৫ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা মেদিনীপুরে

ক্রেতা সুরক্ষা আদালতে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা।

শেষ আপডেট: 3 July 2024 19:18

দ্য় ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: এক বছর আট মাসের বেশি মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন প্রয়োগে মৃত্যু হয়েছে রোগীর। এমনই অভিযোগে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের হল মেদিনীপুরের স্পন্দন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর ক্রেতা সুরক্ষা কমিশন এই মামলা গ্রহণ করেছে। প্রথম শুনানি হবে ২১ জুলাই।

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। মৃত প্রবোধচন্দ্র দে'র ছেলে সৌমেন্দু দে জানিয়েছেন, বুকে কফ জমে যাওয়ায় স্পন্দন হাসপাতালে বাবাকে ভর্তি করেছিলেন। সেই সময় তিন দিন ধরে মেয়াদ উত্তীর্ণ ফোরাকট ইঞ্জেকশন দেওয়া হয়। যার অডিও ভিডিও প্রমাণ সরকারি এজেন্সির কাছে জমা দেওয়া আছে। এই ঘটনায় রাজ্য স্বাস্থ্য কমিশন স্পন্দন হাসপাতালকে  দোষী সাব্যস্ত করে এবং আর্থিক জরিমানা করে। সৌমেন্দু দে অভিযোগ করেন, স্পন্দন হাসপাতাল তাঁর বাবার চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র লোপাট করে দেওয়ায় তাঁরা স্বাস্থ্যবিমার সুবিধা থেকেও বঞ্চিত হন। রাজ্য স্বাস্থ্য কমিশন রোগীর মৃত্যু সহ অন্যান্য গাফিলতির বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে জানাতে বলেন।

সেই মতো মেদিনীপুরের কোতোয়ালি থানা তদন্ত করে স্পন্দন হাসপাতালের পাঁচজন ডিরেক্টর এর বিরুদ্ধেএফআইআর করে। মেডিকেল কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল রোগীকে চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল অফিসার এবং মৃত্যুর শংসাপত্র প্রদানকারী ডাক্তার ভুয়ো বলে জানায়। পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ অভিযোগকারী সৌমেন্দু দে' র উপস্থিতিতে শুনানির ভিত্তিতে উচ্চ পর্যায়ের তদন্ত করছেন।

সৌমেন্দু জানান, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপার, রাজ্য স্বাস্থ্য কমিশন এবং স্বাস্থ্য বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি সবাই তাঁকে আশ্বস্ত করেছেন অভিযুক্ত নার্সিংহোমের উপযুক্ত শাস্তি হবে। এবার ক্ষতিপূরণের দাবিতে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হলেন তিনি। 


```