
মন্দারমণি থানা
শেষ আপডেট: 21 December 2024 12:19
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মন্দারমনিতে একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। মৃত ব্যক্তি আমডাঙা আধাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী বলে জানা গেছে। নাম আবুল নাসের। বয়স ৩৫ বছর।
সকাল থেকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বহুবার ডেকেও সাড়া মেলেনি। তাই পুলিশে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারপরেই দরজা ভেঙে ঘর থেকে উদ্ধার হয় তাঁর দেহ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন আবুল। পুলিশ আধিকারিকরা জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই সব পরিষ্কার হবে।