Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীকে ফোন করতেই ঘরের চাবি, আবাসের বাড়ি পেলেন পাঁশকুড়ার বিজেপির পঞ্চায়েত সদস্য

প্রদীপ বর,অরুণ বর ও পঙ্কজ বর তিন ভাই-সহ মোট ১৩ জন সদস্যের পরিবার দীর্ঘ ৫০ বছরের পুরনো ভাঙাচোরা দোতলা মাটির বাড়িতে জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করছেন। বাড়ির পেছন দিকের দেওয়ালের জরাজীর্ণ অবস্থা।

মুখ্যমন্ত্রীকে ফোন করতেই ঘরের চাবি, আবাসের বাড়ি পেলেন পাঁশকুড়ার বিজেপির পঞ্চায়েত সদস্য

শেষ আপডেট: 6 December 2024 11:56

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: খোদ মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাসের বাড়ি পেলেন বিজেপির পঞ্চায়েত সদস্য। ঘটনা জেনে চোখ কপালে উঠেছে পাঁশকুড়ার হাউর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। 

প্রদীপ বর,অরুণ বর ও পঙ্কজ বর তিন ভাই-সহ মোট ১৩ জন সদস্যের পরিবার দীর্ঘ ৫০ বছরের পুরনো ভাঙাচোরা দোতলা মাটির বাড়িতে জীবনের ঝুঁকি নিয়েই বসবাস করছেন। বাড়ির পেছন দিকের দেওয়ালের জরাজীর্ণ অবস্থা। ঘরের ভেতরে বিভিন্ন দেওয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। একপাশে হেলে রয়েছে শোবার ঘরের বড় দেওয়াল, দোতলার বারান্দায় চলাফেরা করলে মাটি খসে খসে পড়ে নীচের ঘরে। বর্ষার সময় মাটির ছাদ চুঁইয়ে জল পড়ে। একরকম জীবনের ঝুঁকি নিয়ে ওই মাটির বাড়িতেই বসবাস করে তিনটি পরিবার। 

হাউর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি নেতা প্রদীপ বরের স্ত্রী দেবশ্রী বর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছেন। তার আগে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন প্রদীপ বরের পরিবার আবাস যোজনার জন্য আবেদন জমা দিয়েছিলেন। নাম থাকলেও পরক্ষণে তাঁরা জানতে পারেন তাঁদের পরিবারকে আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। দেবশ্রী বলেন, "এর আগে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই আমার স্বামী সরাসরি মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হন। হেল্পলাইনে ফোন করেন তাঁকে। শেষমেশ পাওয়া গেল আবাসের ঘর।" 

জানা গিয়েছে, আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদন করে মুখ্যমন্ত্রীর 'দিদিকে বলো' হেল্প লাইনে ফোন করতেই সার্ভের পরে ওই বিজেপি পরিবারের তিন ভাইয়ের নামেই আবাস যোজনায় বাড়ি পাওয়ার খবর আসে। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাস যোজনার বাড়ি পেয়েই আপাতত খুশি ওই বিজেপি পরিবার।


```