Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পঞ্চায়েত অফিস ভেঙে ফাঁকা করে দিচ্ছেন যাবতীয় জিনিস, প্রধানের বিরুদ্ধে অভিযোগ পটাশপুরে

পুরোনো বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে সদ্য। আর তারপরই কোনও আলোচনা ছাড়াই পঞ্চায়েত প্রধান পুরনো বিল্ডিং ভেঙে যাবতীয় জিনিস সরিয়ে ফেলছেন বলে অভিযোগ স্থানীয়দের।

পঞ্চায়েত অফিস ভেঙে ফাঁকা করে দিচ্ছেন যাবতীয় জিনিস, প্রধানের বিরুদ্ধে অভিযোগ পটাশপুরে

পটাশপুর থানা

শেষ আপডেট: 3 December 2024 07:55

দ্য ওয়াল ব্যুরো: গ্রাম পঞ্চায়েতের পুরনো অফিস বিল্ডিং ভেঙেছেন প্রধান। আর তার মাধ্যমেই তিনি অনিয়ম করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা পটাশপুর ২ ব্লকের পঁচেটের। ২০২২ সালে যখন নতুন বিল্ডিংয়ে অফিস চালু হত্য, সেই থেকে পুরোনো বিল্ডিংটি বেহাল অবস্থায় পড়ে ছিল।

পুরোনো বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়েছে সদ্য। আর তারপরই কোনও আলোচনা ছাড়াই পঞ্চায়েত প্রধান পুরনো বিল্ডিং ভেঙে যাবতীয় জিনিস সরিয়ে ফেলছেন বলে অভিযোগ স্থানীয়দের।

পঁচেট রাজবাড়ির সদস্য ফাল্গুনী দাস মহাপাত্রের অভিযোগ, অবৈধভাবে পুরোনো বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং তৈরির কাজ শুরু হয়েছে। তাঁর কথায়, 'বিল্ডিং কেনই বা ভাঙা হচ্ছে, ভাঙলেও পুরনো জিনিসপত্র কী কাজে ব্যবহার করা হচ্ছে তা আমাদের পরিষ্কার করে কিছু বলা হয়নি।'

অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত প্রধান সুরজিৎ প্রধান জানান, 'না জেনে বুঝে এসব অভিযোগ করা হচ্ছে। পুরনো বিল্ডিং ভেঙে মার্কেট কমপ্লেক্স তৈরি হবে। পঞ্চায়েতেরই মিটিংয়ে প্রস্তাব এনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিল্ডিং ভাঙার ইট রাবিশ গ্রামের রাস্তা মেরামতের কাজে ব্যবহার হচ্ছে।' তাঁর অভিযোগ, বিরোধীরা আসলে রাজনীতি করার জন্যেই এহেন অভিযোগ করছে। 


```