Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

সন্তান জন্মের পরেই প্রসূতির মৃত্যু, অসুস্থ আরও ৪, মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন বিভ্রাট!

মৃত প্রসূতির পরিবারের অভিযোগ, সন্তানের জন্ম হওয়ার পর থেকেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। স্যালাইনেই সমস্যাতেই এমন বিপত্তি হয়েছে।

সন্তান জন্মের পরেই প্রসূতির মৃত্যু, অসুস্থ আরও ৪, মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন বিভ্রাট!

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল

শেষ আপডেট: 10 January 2025 11:28

দ্য় ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সন্তান জন্ম দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়ছিলেন একের পর এক প্রসূতি। শুক্রবার সকালে তাঁদেরই মধ্যে একজনের মৃত্যু হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। আরও চার প্রসূতির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় এদিন সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর।

মৃত প্রসূতির পরিবারের অভিযোগ, সন্তানের জন্ম হওয়ার পর থেকেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রস্রাবের সঙ্গে রক্তপাত হয়। স্যালাইনেই সমস্যাতেই এমন বিপত্তি হয়েছে। ভর্তি থাকা প্রসূতিদেরও স্বজনরাও অভিযোগ করেন, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল। তার জেরেই এমন কাণ্ড। এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে মৃত্যু ও অসুস্থতার আসল আসল কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। এর আগে কলকাতায় এসএসকেএম, এনআরএস হাসপাতালেও মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার মেদিনীপুর মেডিক্যালে সেই অভিযোগ উঠল। আপাতত মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা করা হচ্ছে অসুস্থ প্রসূতিদের। 


```