Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবেশীর হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন! এগরায় শোরগোল

দীপক বেরার ছেলে অমিতের সঙ্গে প্রতিবেশী সদানন্দ দাসের ঝামেলা চলছিল। স্থানীয়দের দাবি, অমিতের সঙ্গে স্ত্রীর পরকীয়া চলছে বলে সদানন্দ সন্দেহ করতেন।

প্রতিবেশীর হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন! এগরায় শোরগোল

এগরায় প্রতিবেশীর হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা খুন!

শেষ আপডেট: 17 October 2024 20:47

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের পরকীয়া, এমন সন্দেহ করতেন স্বামী। এতে যুবকের বাড়িতে চড়াও হন। ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বাবার। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পরে গেছে এগরার রাসন গ্রামে। পুলিশ সূত্রে জানাগিয়েছে মৃতের নাম দীপক বের। ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্য এসেছে। যদিও তার সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপক বেরার ছেলে অমিতের সঙ্গে প্রতিবেশী সদানন্দ দাসের ঝামেলা চলছিল। স্থানীয়দের দাবি, অমিতের সঙ্গে স্ত্রীর পরকীয়া চলছে বলে সদানন্দ সন্দেহ করতেন। বুধবার রাত ১০টা নাগাদ অমিতের খোঁজে তার বাড়িতে চড়াও হয়েছিল সদানন্দ। সঙ্গে তার দলবলের বেশ কয়েকজন ছিল। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়েছে সদানন্দ। অমিতকে ধরে টানা হেঁচরা করতে থাকেন। সেই সময়ে ছেলে বাঁচাতে এগিয়ে যান দীপক। তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে ব্যাপক মারধর করে প্রতিবেশী সদানন্দের দলবল। দীপককে আশঙ্কাজনক অবস্থায় এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে এই ঘটনার পরেই এলাকা ছেড়ে পালিয়ে যায় গিয়েছে সদানন্দ। এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ।

মৃতের পরিবারের অভিযোগ, কয়েকদিন ধরে প্রতিবেশীর সঙ্গে তাঁদের ঝামেলা চলছিল। বুধবার ওই প্রতিবেশী তাঁদের বাড়িতে চড়াও হয়। বাড়ির কর্তা দীপক বেরাকে মারধর করে। তাঁরা দোষীর শাস্তির দাবি করেছেন। তবে কী কারণে তাঁদের সঙ্গে প্রতিবেশীর ঝামেলা চলছিল সে ব্যাপারে কিছু জানাতে চাইনি পরিবার। 


```