পাসওয়ার্ড-বিহীন ব্যবস্থা আনছে মাইক্রোসফট, জানুন নতুন তালিকায় থাকছে কী কী বিকল্প
দ্য ওয়াল ব্যুরো: হ্যাকারদের কাছে এখন হ্যাক করা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সহজেই ব্যবহারকারীর বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করে তারা। কখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কখনও ফেসবুক, আবার কখনও মাইক্রোসফটের অ্যাকাউন্ট। যা নিয়ে প্রায়ই সমস্
শেষ আপডেট: 17 September 2021 09:59
দ্য ওয়াল ব্যুরো: হ্যাকারদের কাছে এখন হ্যাক করা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সহজেই ব্যবহারকারীর বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করে তারা। কখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কখনও ফেসবুক, আবার কখনও মাইক্রোসফটের অ্যাকাউন্ট। যা নিয়ে প্রায়ই সমস্যার মুখোমুখি হন ব্যবহারকারীরা। উদ্বিগ্ন ব্যবহারকারীদের এবার নিশ্চিন্ত করতে আরও নিরাপদ পন্থা বেছে নিতে চলেছে মাইক্রোসফট (Microsoft)।
এবার আর মাইক্রোসফটে লগ ইন করতে প্ৰয়োজন হবে না পাসওয়ার্ডের। তাহলে কীভাবে নিরাপদ হবে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট? সংস্থার তরফে জানানো হচ্ছে, এবার থেকে মাইক্রোসফট 'পাসওয়ার্ড-ফ্রি' (Password-Free) ব্যবস্থা আনছে ব্যবহারকারীদের জন্য। পরিবর্তে তারা ফিঙ্গারপ্রিন্ট, ফেসিয়াল রিকগনিশন বা অথেন্টিকেটার অ্যাপের মাধ্যমে।
আরও পড়ুনঃ
শিশুদের জ্বর নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, ফিরহাদ বললেন উত্তরপ্রদেশে গিয়ে পরামর্শ দিন
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই নিরাপত্তার খাতিরে এই বিকল্প ব্যবস্থাগুলো ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হবে। আগামী ৫ অক্টোবর মাইক্রোসফটের নতুন সংস্করণ ১১ আসছে। তার সঙ্গেই যুক্ত হবে এই নতুন ফিচারগুলো।
কিভাবে ব্যবহারকারীরা এই নিরাপত্তা পাবেন?
ব্যবহারকারীকে অথেন্টিকেটার অ্যাপ ডাউনলোড করতে হবে। এর মাধ্যমেই নিরাপত্তা পাবেন ব্যবহারকারীরা। এছাড়াও বাকি বিকল্পগুলোর জন্য ইন্ডোজের 'হ্যালো' অপশনে যেতে হবে ব্যবহারকারীকে। এরপর সিকিউরিটি কোড দিতে হবে সেটি রেজিস্টার করা ইমেলে বা মোবাইলে মেসেজে পাওয়া যাবে। তারপরই ব্যবহারকারীরা অন্য বিকল্প ব্যবহার করে তাঁদের মাইক্রোসফট অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
মাইক্রোসফটের নিরাপত্তা বিষয়ক ব্যবস্থাপনার উপদেষ্টা ভাসু জাক্কাল বলেন, হ্যাকারদের কাছে পাসওয়ার্ড খুব সহজ টার্গেট। একটি টুইটে তিনি উল্লেখ করেন, সেকেন্ডে ৫৭৯টি পাসওয়ার্ড হ্যাক হয় বিশ্বে। তাই পাসওয়ার্ড বিহীন ব্যবস্থা ব্যবহারকারীকে আরও নিরাপদ করবে বলে দাবি তাঁর।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'