Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্রিকেট ধারাভাষ্যকেও গুডবাই জানালেন মাইকেল হোল্ডিং, এখন শুধুই অবসর

দ্য ওয়াল ব্যুরো: আই অ্যাম মাইকেল হোল্ডিং (Michael Holding) ধারাভাষ্যের (Commentary) আগে তিনি শুরু করতেন এই ভাবে, আর শোনা যাবে না সেই ভারী কন্ঠস্বর। ধারাভাষ্যকেও গুডবাই (Goodbye) জানিয়ে দিলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার (Pacer)। খেলা ছ

ক্রিকেট ধারাভাষ্যকেও গুডবাই জানালেন মাইকেল হোল্ডিং, এখন শুধুই অবসর

শেষ আপডেট: 16 September 2021 05:00

দ্য ওয়াল ব্যুরো: আই অ্যাম মাইকেল হোল্ডিং (Michael Holding) ধারাভাষ্যের (Commentary) আগে তিনি শুরু করতেন এই ভাবে, আর শোনা যাবে না সেই ভারী কন্ঠস্বর। ধারাভাষ্যকেও গুডবাই (Goodbye) জানিয়ে দিলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার (Pacer)। খেলা ছেড়েছেন সেই ১৯৮৭ সালে। এরপর থেকে কণ্ঠ আর চিন্তা দিয়ে ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে ছিলেন এক সময়ের দুর্ধর্ষ পেস বোলার। আকর্ষণীয় বাচনভঙ্গি আর ভরাট কণ্ঠের সেই নামী ব্যক্তিত্ব সরে গেলেন দ্বিতীয় ইনিংস থেকেও। বুধবার রাতে হোল্ডিংয়ের ধারাভাষ্যকার জীবনের সমাপ্তির কথা জানায় ব্রিটিশ গণমাধ্যমগুলো। ব্রডকাস্টার স্কাই স্পোর্টসের সঙ্গে তিনি চুকিয়ে ফেলেছেন ২০ বছরের সম্পর্কের। অবশ্য করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরই শেষের আভাস দিয়েছিলেন 'হুইসপারিং ডেথ' নামে পরিচিত এই ক্রিকেটার। যিনি নিঃশব্দ ঘাতক হিসেবে সমাদৃত ছিলেন। প্রায়ই বলতেন, ‘‘আমার বয়স ৬৬, আর কত সারা বিশ্বে ঘুরে বেড়াব, পায়ের চাকাটা আটকাতে হবে।’’ নিজের বিদায়ের আভাস স্কাইকেও আগেভাগেই দিয়ে রেখেছিলেন তিনি, ‘‘স্কাই আমাকে অনেক কিছু দিয়েছে, আচমকা না করে চলে যেতে পারি না। তবে তাদের বলেছি এক বছরের বেশি চুক্তিতে থাকব না।’’ ২০২০ সালে বলা সেই কথামতই এক বছর পর সমাপ্তি করে দিলেন ধারাভাষ্য। সবচেয়ে বড় কথা, টেস্ট ক্রিকেটেই তিনি ধারাভাষ্য দিয়ে গিয়েছেন সারা জীবন। অর্থের লোভে আইপিএলে যাননি ধারাভাষ্য দিতে। এমনকি কোনও টি ২০ ক্রিকেটেও নয়। হোল্ডিংয়ের ধারাভাষ্য ছেড়ে দেওয়ার ঘোষণার কথা ছড়িয়ে পড়লে ক্রিকেট ব্যক্তিত্বদের তা স্পর্শ করে গিয়েছে। স্বদেশী ইয়ান বিশপ টুইট করে লিখেছেন, ‘‘প্রথম দিন থেকেই আমাকে উৎসাহ দিয়েছেন। অনেক স্নেহ করতেন। আমি ভুল করলেও যত্নের সঙ্গে দেখতেন। তাঁর মতন গুরু ও বন্ধু পাওয়াটা ভাগ্যের ব্যাপার।’’ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন জানিয়েছেন নানাভাবে হোল্ডিংয়ের অভাব টের পাবেন তিনি। টুইট করেছেন, মাইকেল হোল্ডিং 'কিংবদন্তি একজন বোলার, অসাধারণ ধারাভাষ্যকার, একজন আন্দোলনকারী। সবচেয়ে বড় কথা উনি অনেক উঁচু মানের মানুষ। তাঁকে কমেন্ট্রিতে মিস করব। অবসর জীবন আনন্দে কাটুক, মাইকি।’’ টুইট করে হোল্ডিংয়ের প্রতি শুভকামনা জানাচ্ছেন বর্তমান ক্রিকেটাররাও। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```