Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো, হাওড়া ময়দান থেকে ধর্মতলা ট্রায়াল রান

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ময়দান থেকে ধর্মতলা (Howrah Maidan to Dharmatala) পর্যন্ত হুগলি নদীর ভিতর দিয়ে মেট্রোর ট্রায়াল রান হয়ে গেল বৃহস্পতিবার। ১২ এপ্রিলের পর ফের একবার মেট্রোর ট্রায়াল রান (trial run) হল কলকাতা মেট্রোর তত্বাবধানে। প্রথম ট্রা

গঙ্গার নীচ দিয়ে ছুটল মেট্রো, হাওড়া ময়দান থেকে ধর্মতলা ট্রায়াল রান

শেষ আপডেট: 20 April 2023 18:47

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ময়দান থেকে ধর্মতলা (Howrah Maidan to Dharmatala) পর্যন্ত হুগলি নদীর ভিতর দিয়ে মেট্রোর ট্রায়াল রান হয়ে গেল বৃহস্পতিবার। ১২ এপ্রিলের পর ফের একবার মেট্রোর ট্রায়াল রান (trial run) হল কলকাতা মেট্রোর তত্বাবধানে। প্রথম ট্রায়াল রানের মতো দ্বিতীয় ট্রায়াল রানটিও নির্বিঘ্নে এবং সফল ভাবেও শেষ করেছে মেট্রোর একটি রেক।

আজকের এই পরীক্ষামূলক চলাচলের ক্ষেত্রে মোট দূরত্ব ছিল ৪.৮ কিলোমিটার। হাওড়া ময়দান থেকে এস্প্ল্যানেড পর্যন্ত যাওয়ার পরে মেট্রোর কয়েকজন আধিকারিক এবং কিছু সংবাদ মাধ্যমের কর্মীদের নিয়ে আবার একই পথে ফেরে রেকটি। এই প্রসঙ্গে মেট্রো আধিকারিক এ কে নন্দী বলেন এই ধরনের পরীক্ষামূলক চলাচল এখন হতেই থাকবে মেট্রোতে। যদিও আজকের যাত্রাকে আনন্দ যাত্রা বলেই অভিহিত করেন তিনি।

প্রসঙ্গত, চালু হওয়ার পর হাওড়া ময়দান গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে। প্রায় ৫২০ মিটার লম্বা এই রেলপথটি জলতলের ৩২ মিটার নীচে বানানো হয়েছে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এলাকায় চলবে এই মেট্রো।

ইলন মাস্কের রকেট ভেঙে পড়ল, উৎক্ষেপণের ৪ মিনিটের মাথাতেই বিস্ফোরণ


```