Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা মেট্রোয় যাতায়াত করেন? স্মার্ট কার্ড নিতে মানতে হবে নতুন নিয়ম, জানুন বিস্তারিত

দ্য ওয়াল ব্যুরো: স্মার্ট কার্ড করার নিয়মে বড়সড় পরিবর্তন আনছে কলকাতা মেট্রো (Metro smart card new policy)। চরম ব্যস্ততার সময়, কিংবা তুমুল ভিড়ে লাইনে দাঁড়িয়ে টোকেন নেওয়ার বদলে অনেকেই চান স্মার্ট কার্ড (smart card) ব্যবহার করতে। মূলত নিত্যযাত

কলকাতা মেট্রোয় যাতায়াত করেন? স্মার্ট কার্ড নিতে মানতে হবে নতুন নিয়ম, জানুন বিস্তারিত

শেষ আপডেট: 29 May 2023 15:08

দ্য ওয়াল ব্যুরো: স্মার্ট কার্ড করার নিয়মে বড়সড় পরিবর্তন আনছে কলকাতা মেট্রো (Metro smart card new policy)। চরম ব্যস্ততার সময়, কিংবা তুমুল ভিড়ে লাইনে দাঁড়িয়ে টোকেন নেওয়ার বদলে অনেকেই চান স্মার্ট কার্ড (smart card) ব্যবহার করতে। মূলত নিত্যযাত্রীরা এই কার্ডের ব্যবহার বেশি করে থাকেন। এবার সেই স্মার্ট কার্ড করার নতুন নিয়ম জারি করা হল মেট্রো (Kolkata metro) কর্তৃপক্ষের তরফে।

জানা গিয়েছে, নতুন স্মার্ট কার্ড (Metro smart card new policy) করার জন্য এখনের থেকে খরচ অনেকটাই বাড়তে চলেছে যাত্রীদের।

আগামী ১ জুন থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। তার আগে সবারই জেনে নেওয়া প্রয়োজন এই স্মার্ট কার্ড সম্পর্কে। এতদিন নতুন স্মার্ট কার্ড কেনার জন্য যাত্রীকে দিতে হত ১২০ টাকা। এবার সেটাই বেড়ে হচ্ছে ১৫০ টাকা। অর্থাৎ নতুন স্মার্ট কার্ড নেওয়ার জন্য প্রায় ৩০ টাকা বাড়িয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Kolkata metro Purple Line: Joka-Taratala to run double set of trains from  THIS date. Details | Mint

নিয়ম কী ছিল?

এতদিন নতুন স্মার্ট কার্ডের জন্য যে ১২০ টাকা নেওয়া হতো, তার মধ্যে থেকে কার্ড বাবদ কর্তৃপক্ষ নিত ৮০ টাকা। এবং বাকি ৪০ টাকার সঙ্গে মেট্রোর তরফে দেওয়া আরও ১০ শতাংশ ভাড়া হিসাবে ব্যবহার করতেন যাত্রীরা। এবার সেই কার্ড নেওয়ার জন্য খরচ করতে হবে হবে ১৫০ টাকা। অর্থাৎ ৩০ টাকা বেশি দিতে হবে। তবে কার্ড বাবদ মেট্রো আগের মতোই ৮০ টাকা নেবে। যার ফলে এখনের তুলনায় বেশি টাকাই ভাড়া বাবদ কার্ডে রিচার্জ হয়ে যাবে।

Recharge Kolkata Metro Card Online | WhatsHot Kolkata

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? এ বিষয়ে কলকাতা মেট্রো জানিয়েছে, আসলে ১২০ টাকা দেওয়ার ক্ষেত্রে অনেক সময়ই খুচরোর সমস্যা হয়। ১০০ টাকার সঙ্গে আলাদা করে ২০ টাকা দিতে যেমন যাত্রীদের অসুবিধা হয়, তেমনই বড় নোট দিলে বাকি খুচরো ফেরত দিতে সমস্যা হয় মেট্রো কর্তৃপক্ষেরও। তাই দু'পক্ষের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা জুনের প্রথম দিন থেকেই চালু হয়ে যাচ্ছে।

সরকারি জমি বেচবে নবান্ন, গাইডলাইন দিয়ে অর্থ দফতরের নির্দেশিকা গেল দফতরগুলিতে


```