Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়দিনের আগেই চালু হতে পারে নিউ গড়িয়া-রুবি মেট্রো! লাইন পরিদর্শন কবে

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই ট্রায়াল রান হয়ে গিয়েছে। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, খুব শিগগিরই বোধহয় নিউ গড়িয়া-রুবি (Rubby to New Garia) মেট্রো পরিষেবা (Metro service) চালু হয়ে যাবে। এবার সেদিকেই আরও একধাপ এগলো মেট্রো কর্তৃপক্ষ। জানা গেছ

বড়দিনের আগেই চালু হতে পারে নিউ গড়িয়া-রুবি মেট্রো! লাইন পরিদর্শন কবে

শেষ আপডেট: 27 November 2022 15:32

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই ট্রায়াল রান হয়ে গিয়েছে। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল যে, খুব শিগগিরই বোধহয় নিউ গড়িয়া-রুবি (Rubby to New Garia) মেট্রো পরিষেবা (Metro service) চালু হয়ে যাবে। এবার সেদিকেই আরও একধাপ এগলো মেট্রো কর্তৃপক্ষ। জানা গেছে, চলতি সপ্তাহেই এই মেট্রো লাইন পরিদর্শনে আসতে পারে কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস।

সূত্রের খবর, ইতিমধ্যেই সিআরএসের কাছে ওই লাইন পরিদর্শনের আবেদন জানানো হয়েছে। এখনও অবধি নির্দিষ্ট দিন ঘোষণা না হলেও এই মাসেই পরিদর্শন হতে পারে বলে খবর। সিআরএসের আধিকারিকরা এসে লাইন দেখে যাওয়ার পর মতামত জানাবেন। যদি লাইনে কিছু সমস্যা থাকে, তাহলে তা দ্রুত শুধরে নিয়ে পরিষেবা চালু করে দেওয়া হবে।

এদিকে মেট্রো রেল সূত্রে জানা গেছে যে, আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই জোকা-তারাতলা লাইনেও যাত্রী পরিষেবার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে মেট্রো। তবে নির্দিষ্ট দিন ঘোষণার সিদ্ধান্ত দিল্লি থেকেই নেওয়া হবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ মনে করছে ডিসেম্বরের মধ্যেই দুটো লাইনেই যাত্রী পরিষেবার ছাড়পত্র মিলবে এবং মেট্রোর চাকা গড়াবে। এখন গোটা বিষয়টিই নির্ভর করছে সিআরএসের সিদ্ধান্তের উপর। তবে সবকিছু ঠিকঠাক থাকলে বড়দিনের আগেই বড় উপহার হিসাবে শহরবাসীকে এই দুই মেট্রো উপহার দিতে চাইছে মেট্রো রেল।

সেক্টর ফাইভে অফিস খুলে প্রতারণার ফাঁদ! চক্রের জাল কাটল পুলিশ


```