Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

শ্যামবাজার মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা, অফিস টাইমে নাকাল যাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের পর বৃহস্পতিবার। ফের আত্মহত্যার চেষ্টা হলো মেট্রো লাইনে। বৃহস্পতিবার সকালে শ্যামবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। সকাল সাড়ে ন'টা নাগাদ এই ঘটনা ঘটে। ফলে অফিস টাইমের ব্যস্ত সময়ে ব

শ্যামবাজার মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা, অফিস টাইমে নাকাল যাত্রীরা

শেষ আপডেট: 19 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের পর বৃহস্পতিবার। ফের আত্মহত্যার চেষ্টা হলো মেট্রো লাইনে। বৃহস্পতিবার সকালে শ্যামবাজার মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। সকাল সাড়ে ন'টা নাগাদ এই ঘটনা ঘটে। ফলে অফিস টাইমের ব্যস্ত সময়ে ব্যপক ভোগান্তির শিকার হন যাত্রীরা। সেন্ট্রাল থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত বন্ধ থাকে পরিষেবা। মেট্রো সূত্রে খবর, শ্যামবাজার ডাউন লাইনে ট্রেনের সামনে ঝাঁপ মারেন ওই মারেন ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে ট্রেন পিছিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তিকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায় নি।উদ্ধারকাজ চালাতে ওই অংশে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়। মেট্রোর রেলের তরফে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব পরিষেবা চালু করার ব্যবস্থা হচ্ছে। ভিতরে কাজ চলছে। তবে কতক্ষণে সঠিক ভাবে মেট্রো চলাচল শুরু হবে সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। এ দিকে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় স্বভাবতই ভিড় বেড়েছে বাস এবং অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টে। অন্যান্য মেট্রো স্টেশনগুলির বাইরে দেখা গেছে নিত্যযাত্রীদের ভিড়। গত মঙ্গলবারই রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে ট্রেনের লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বছর ৪৫-এর এক ব্যক্তি এক ব্যক্তি। তার জেরে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে টালিগঞ্জ পর্যন্ত দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। এক সপ্তাহের মধ্যেই দু'বার এমন ঘটনা ঘটায় রীতিমতো উদ্বেগে মেট্রো রেল কর্তৃপক্ষ।

```