লক্ষ্মীপুজোয় একগুচ্ছ মেট্রো বাড়ছে, জেনে নিন সময়সূচি
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীপুজোয় মেট্রো (Metro) পরিষেবা পেতে অসুবিধা হবে না যাত্রীদের। পুজো উপলক্ষে আগামী বুধবার মেট্রো চলাচল আরও বাড়িয়ে দিল কর্তৃপক্ষ। সোমবার সেই মর্মেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
হিন্দু নির্যাতনের প্রতিবাদে মর্মস্পর্শী পোস্
শেষ আপডেট: 18 October 2021 12:48
দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্মীপুজোয় মেট্রো (Metro) পরিষেবা পেতে অসুবিধা হবে না যাত্রীদের। পুজো উপলক্ষে আগামী বুধবার মেট্রো চলাচল আরও বাড়িয়ে দিল কর্তৃপক্ষ। সোমবার সেই মর্মেই জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
হিন্দু নির্যাতনের প্রতিবাদে মর্মস্পর্শী পোস্ট বাংলাদেশ ক্রিকেট তারকা মাশরাফির
মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার লক্ষ্মীপুজো উপলক্ষে সারাদিনে আপ ডাউন মিলিয়ে চলবে ২১৪টি মেট্রো। সকাল সাড়ে সাতটায় মেট্রো চলাচল শুরু হবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন'টায়।
মেট্রোরেলের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার এই ২১৪টি মেট্রোর মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলাচল করবে মোট ১৫১টি মেট্রো (আপ ৭৫ এবং ডাউন ৭৫)। অফিস টাইমেে ব্যস্ততা কাটাতে সকাল ৯টা থেকে ১১.২০ পর্যন্ত মেট্রো চলবে ৭ মিনিট অন্তর অন্তর। এছাড়া বিকেল ৪টে ৪০ থেকে সাড়ে সাতটা পর্যন্তও ৭ মিনিট বাদে বাদে মেট্রো চলবে।
তবে লক্ষ্মীপুজো উপলক্ষে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় কোনওরকম বদল আসবে না। তা যেমন চলছে তেমনই চলবে। এখনও মেট্রোতে টোকেন ব্যবস্থা চালু করা হয়নি। স্মার্ট কার্ডের মাধ্যমেই যাতায়াত করতে হবে যাত্রীদের।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'