Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

রবিবার সকাল ৭টা থেকে মেট্রো! ইউপিএসসি পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা

পরীক্ষার্থীদের কথা ভেবে এই বিশেষ ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

রবিবার সকাল ৭টা থেকে মেট্রো! ইউপিএসসি পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা

ছুটির দিনে বাড়তি মেট্রো পরিষেবা

শেষ আপডেট: 15 June 2024 13:40

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ছুটির দিনে মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ৯টা থেকে। তবে আগামীকাল রবিবার, ১৬ জুন এই নিয়মে পরিবর্তন আনছে মেট্রো কর্তৃপক্ষ। ৯টার পরিবর্তে সকাল ৭টা থেকে মিলবে মেট্রো! সৌজন্যে ইউপিএসসি পরীক্ষা।

আগামীকাল রবিবার ইউপিএসসি পরীক্ষা দিতে আসবেন বহু পরীক্ষার্থী। ছুটির দিনে সাধারণত লোকাল ট্রেন, বাসও অন্যদিনের তুলনায় কম চলাচল করে। তাই পরীক্ষার্থীদের কথা ভেবে এই বিশেষ ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

মেট্রো সূত্রে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে ৩০ মিনিট অন্তর মিলবে মেট্রো। দমদম এবং কবি সুভাষ থেকে সকাল ৭টায় শুরু হবে মেট্রো চলাচল। তবে দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.১৫ মিনিটে। এদিন আপ-ডাউন মিলিয়ে মোট ১৩৮টি মেট্রো চলাচল করবে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে  শনি ও রবিবার শিয়ালদহ শাখায় আবারও বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার কথা জানিয়েছে রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার রাত সাড়ে ১০টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত দমদম ও বরানগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে। একইসঙ্গে দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মধ্যে আপ ও ডাউন দুটি লাইনে কাজ চলবে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত। যার জন্য ওই সময়ের জন্য বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্বাভাবিকভাবে সংশ্লিষ্ট রুটে যাত্রীদের মধ্যে, বিশেষত পরীক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। এমন পরিস্থিতি মেট্রো কর্তৃপক্ষ সকাল থেকে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়ায় পরীক্ষার্থী-সহ নিত্যযাত্রীরা উপকৃত হবেন। 


```