#Metoo- যৌন হেনস্থার অভিযোগে গত ২ বছরে ৪৮ কর্মীকে বরখাস্ত করেছে গুগল
দ্য ওয়াল ব্যুরো: অভব্য আচরণ বা যৌন হেনস্থার মতো বড় অভিযোগকে বরাবরই গুরুত্ব দিয়ে এসেছে গুগল।তাই অভিযুক্তকে টার্মিনেট করতে কোনওদিনই দ্বিধা করেননি গুগল চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই। এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত ২ বছরে মোট ৪৮ কর্ম
শেষ আপডেট: 24 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: অভব্য আচরণ বা যৌন হেনস্থার মতো বড় অভিযোগকে বরাবরই গুরুত্ব দিয়ে এসেছে গুগল।তাই অভিযুক্তকে টার্মিনেট করতে কোনওদিনই দ্বিধা করেননি গুগল চিফ এক্সিকিউটিভ সুন্দর পিচাই। এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গত ২ বছরে মোট ৪৮ কর্মীকে বরখাস্ত করেছে গুগল। এর মধ্যে ১৩ জন গুগলের উচ্চপদস্থ আধিকরিক।
অবাক করে দেওয়ার মত তথ্য হল, এই বরখাস্ত উচ্চপদস্থ কর্মীদের মধ্যে রয়েছেন অ্যানড্রয়েড স্রষ্টা অ্যান্ডি রুবিন। নিউইয়র্ক টাইমসকে পিচাই জানাচ্ছেন,গত কয়েক বছর ধরেই গুগল তার আচরণবিধিকে শক্ত হাতে ধরেছে। কোনওরকম গাফিলতি না রেথেই কড়া নজরদারি চলছে।যৌন হেনস্থার মত ঘৃন্য কাজকে প্রশয় দিলে গুগলই নিজের জনপ্রিয়তা হারাবে বলে মনে করছেন তিনি।
সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং গৌরীর ইনস্টাগ্রাম কমেন্ট, টেক্কা দিচ্ছেন কথার জাদুকর শাহরুখকেও
রবিনকে ৯০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে চাকরি থেকে বরখাস্ত করে গুগল বলে খবর। তবে, ব্যক্তিগত কারণেই গুগল ছেড়েছেন বলে দাবি রবিনেরও। সত্যতা যাচাইয়ের প্রশ্নে সুন্দর পিচাই জানান, আত্মপক্ষ সমর্থনে রবিন সঠিক প্রমাণ দেখাতে পারেননি। সেই কারণেই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
মি-টু প্রচারের জেরে বিশ্বের নামী ব্যক্তিত্ব বিপদে পড়েছেন। বারবারই প্রশ্ন উঠেছে , যৌন হেনস্থায় অভিযুক্ত ব্যক্তি কীভাবে সংশ্লিষ্ট দফতরে কাজ করে চলেছেন। সেখানে গুগল সাহসের সঙ্গেই যৌন হেনস্থার বিরুদ্ধে লড়ে আসছে। ২ বছরে ৪৮ কর্মীকে যৌন হেনস্থার অভিযোগে বরখাস্ত করে ইতিহাস সৃষ্টি করেছে গুগল বলে মনে করছেন সুন্দর পিচাই।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন