Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের গণছাঁটাই অভিযানে মেটা! চলতি সপ্তাহেই বিপুল সংখ্যক কর্মীর কাজ হারানোর আশঙ্কা

দ্য ওয়াল ব্যুরো: মেটার (Meta) কর্মীদের জন্য ফের দুঃসংবাদ। নভেম্বর মাসেই গণছাঁটাই (Mass Layoff) অভিযানে নেমে বিপুল সংখ্যক কর্মীকে সংস্থা থেকে বাদ দিয়েছিল মেটা। তার তিন মাস কাটতে না কাটতেই নতুন একধাপ ছাঁটাই অভিযানে নামতে চলেছে ফেসবুক এবং ইন

ফের গণছাঁটাই অভিযানে মেটা! চলতি সপ্তাহেই বিপুল সংখ্যক কর্মীর কাজ হারানোর আশঙ্কা

শেষ আপডেট: 7 March 2023 09:01

দ্য ওয়াল ব্যুরো: মেটার (Meta) কর্মীদের জন্য ফের দুঃসংবাদ। নভেম্বর মাসেই গণছাঁটাই (Mass Layoff) অভিযানে নেমে বিপুল সংখ্যক কর্মীকে সংস্থা থেকে বাদ দিয়েছিল মেটা। তার তিন মাস কাটতে না কাটতেই নতুন একধাপ ছাঁটাই অভিযানে নামতে চলেছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেরেন্ট সংস্থাটি, যাতে চাকরি খোয়াতে পারেন হাজারেরও বেশি কর্মী, এমনটাই সূত্রের খবর।

বিজ্ঞাপন থেকে আয় কমেছিল মেটার। তাছাড়া নতুন ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম মেটাভার্সের (Metaverse) উপর বিশেষভাবে নজর দিতে চেয়েছিলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। সেই কারণেই সুদক্ষ এবং যোগ্য কর্মীরা ছাড়া বাকিদের ছাঁটাই করা শুরু করেছিলেন জুকারবার্গ। মেটার গণছাঁটাই অভিযানে ২০২২ সালে নভেম্বর মাসেই সংস্থার ১৩ শতাংশ, অর্থাৎ ১১ হাজার কর্মী চাকরি হারিয়েছিলেন। সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যেই আরও একবার মেটার বিপুল সংখ্যা কর্মী কাজ হারাতে চলেছেন।

সম্প্রতি দম্পতির তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন জুকারবার্গের স্ত্রী। সন্তানের দেখভালের জন্য কয়েকদিনের মধ্যেই পিতৃত্বকালীন ছুটিতে যেতে চলেছেন জুকারবার্গ। জানা যাচ্ছে, তার আগেই, অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যেই কাদের বাদ দেওয়া হবে, সেই তালিকা প্রস্তুত করা হয়ে যাবে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে কাজ হারানোর আশঙ্কায় অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন কাটছে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে মেটার কর্মীদের। এই মাসেই সংস্থার কর্মীদের বোনাস পাওয়ার কথা। কিন্তু কাজ হারাতে হলে তা আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে এখন চিন্তায় মেটার কর্মীরা।

রং যেন না লাগে! সম্প্রীতি রক্ষায় দোলের আগেই মসজিদ ঢেকে দেওয়া হল


```