Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

বাঘের মুখোশ পরে হানা মণিরত্নের দোকানে, ৩০ কেজি গয়না নিয়ে চম্পট

দ্য ওয়াল ব্যুরো : তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে খুব জনপ্রিয় এক গয়নার দোকানের নাম ললিতা জুয়েলারি শোরুম। মঙ্গলবার রাতে চুপিসাড়ে দোকানে ঢুকে পড়ে দুই চোর। তাদের একজনের মুখে বাঘের মুখোশ, আর একজনের মুখে ষাঁড়ের মুখোশ। মোট ৮০০ টি গয়না নিয়ে তারা পালিয়ে

বাঘের মুখোশ পরে হানা মণিরত্নের দোকানে, ৩০ কেজি গয়না নিয়ে চম্পট

শেষ আপডেট: 3 October 2019 06:41

দ্য ওয়াল ব্যুরো : তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে খুব জনপ্রিয় এক গয়নার দোকানের নাম ললিতা জুয়েলারি শোরুম। মঙ্গলবার রাতে চুপিসাড়ে দোকানে ঢুকে পড়ে দুই চোর। তাদের একজনের মুখে বাঘের মুখোশ, আর একজনের মুখে ষাঁড়ের মুখোশ। মোট ৮০০ টি গয়না নিয়ে তারা পালিয়েছে। ওই পরিমাণ গয়নার ওজন ৩০ কেজি। তার মূল্য ১৩ কোটি টাকা। পরে পুলিশের স্নিফার ডগ যাতে গন্ধ শুঁকে তাদের খুঁজে বার করতে না পারে, সেজন্য চোরেরা মাটিতে ছড়িয়ে দিয়েছিল লঙ্কাগুঁড়ো। দোকানে রাতে মোট ছ'জন নিরাপত্তা রক্ষী ছিলেন। তার পরেও চোরেরা কীভাবে ঢুকল জানা যাচ্ছে না। তারা দোকানের ভিতরে ছিল অন্তত দেড় ঘণ্টা। দোকানের মালিকদের একজন, কিরণ কুমার জানিয়েছেন, চোরেরা সোনা ও প্ল্যাটিনামের গয়না নিয়ে পালিয়েছে। বুধবার সকালের আগে কেউ বুঝতেই পারেনি দোকানে অত বড় ডাকাতি হয়ে গিয়েছে। সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, দোকানের দেওয়ালে ড্রিল দিয়ে গর্ত করেছিল দুই চোর। সেই গর্ত দিয়ে তারা ঢুকে পড়েছিল ভিতরে। পুলিশের সন্দেহ, চোরদের এক সঙ্গী দাঁড়িয়েছিল দোকানের বাইরে। পুলিশ কমিশনার এ অমলরাজ বলেন, স্থানীয় পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়েছেন। আমরা কিছু বেসিক ইনফর্মেশন পেয়েছি। অপরাধীদের ধরার জন্য কয়েকটি টিম গঠন করা হয়েছে।

```