Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের মুসলিম তরুণকে বেধড়ক পিটিয়ে জয় শ্রীরাম বলানোর অভিযোগ, দায়ের এফআইআর

দ্য ওয়াল ব্যুরো: জোর করে 'জয় শ্রীরাম' বলিয়ে এক মুসলিম ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল আসামের বরপেটায়। এই ঘটনায় অভিযোগের আঙুল স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের দিকে। বৃহস্পতিবার দু'টি এফআইআর দায়ের হয়েছে এই ঘটনায়। অল আসাম মাইনরিটি স্টুড

ফের মুসলিম তরুণকে বেধড়ক পিটিয়ে জয় শ্রীরাম বলানোর অভিযোগ, দায়ের এফআইআর

শেষ আপডেট: 21 June 2019 03:36

দ্য ওয়াল ব্যুরো: জোর করে 'জয় শ্রীরাম' বলিয়ে এক মুসলিম ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল আসামের বরপেটায়। এই ঘটনায় অভিযোগের আঙুল স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনের দিকে। বৃহস্পতিবার দু'টি এফআইআর দায়ের হয়েছে এই ঘটনায়। অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন এবং নর্থ-ইস্ট মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের তরফে জানানো হয়েছে, মঙ্গলবারের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার পরেই দোষীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তারা। জানা গিয়েছে,. একটি অটোরিক্সা করে বরপেটায় এসে পৌঁছয় একদল দুষ্কৃতী। অটো থেকে নেমে, স্থানীয় এক তরুণকে থামিয়ে, ঘিরে ধরে তারা। অশ্লীল গালাগালি করতে থাকে, ধাক্কা দেয়। বলে, তাকে জয় শ্রী রাম বলতে। ভারত মাতাকি জয় এবং পাকিস্তান মুর্দাবাদও বলানো হয় বলে অভিযোগ। তারা নিজেরাই নিজেদের এই কীর্তির ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। বরপেটার কংগ্রেস বিধায়ক আবদুল খালেক জানিয়েছেন, পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি।

```