Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেষ্টপুর খালে ঝাঁপ যুবকের, এখনও খোঁজ মেলেনি, চলছে তল্লাশি

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধ্যায় ভয়ঙ্কর কাণ্ড কেষ্টপুরে। কেষ্টপুর খালের ধারে লোহার সেতু থেকে আচমকা জলে পড়ে যান এক যুবক। সেই থেকে সন্ধান মেলেনি সেই যুবকের। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বাগুইআটি থানার পুলিশবাহিনী। জলে ডুবুরি নামিয়ে খোঁজ

কেষ্টপুর খালে ঝাঁপ যুবকের, এখনও খোঁজ মেলেনি, চলছে তল্লাশি

শেষ আপডেট: 16 September 2023 18:49

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধ্যায় ভয়ঙ্কর কাণ্ড কেষ্টপুরে। কেষ্টপুর খালের ধারে লোহার সেতু থেকে আচমকা জলে পড়ে যান এক যুবক। সেই থেকে সন্ধান মেলেনি সেই যুবকের। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বাগুইআটি থানার পুলিশবাহিনী। জলে ডুবুরি নামিয়ে খোঁজ চলছে যুবকের।

জানা গেছে নিখোঁজ যুবকের নাম গৌতম মল্লিক (men fall at Kestapur canal)। তিনি অনলাইন ডেলিভারির কাজ করেন। তবে ওই যুবক আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছেন নাকি আচমকা পা পিছলে পড়ে যান তা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার উদ্দেশ্য থাকতে পারে ওই যুবকের, অনুমান পুলিশের।

ওই যুবকের বাড়ির লোকের কথায়, কিছু দিন আগে রাতের দিকে গৌতমের বাইকটি আটক করে পুলিশ। জানা গেছে, সেই সময়ে মদ্যপ অবস্থায় নিজের বাইকটি পাশে রেখেই অন্য একটি বাইক চুরির চেষ্টা করছিলেন গৌতম। পাশাপাশি, নিজের বাইকের বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি সেই সময়ে। ফলে, বাইকটি পুলিশ নিজের জিম্মায় নেয়।

বাইক হারিয়ে নাকি বেশ মুষড়ে পড়েছিলেন গৌতম, দাবি পরিজনদের। বাইকের শোকেই কি জলে ঝাঁপ দিতে গেলেন গৌতম নাকি নেহাতই দুর্ঘটনার বশেই জলে পড়ে যান? পাশাপাশি কেষ্টপুর খালের আবর্জনা ভরা দূষিত জলে পড়ে আদৌ তিনি বেঁচে আছেন কিনা সে প্রশ্নও ভাবাচ্ছে সকলকে। তবে যতক্ষণ না মিলছে গৌতমের সন্ধান ততক্ষণ কারণ খুঁজে বের করা কঠিন, বক্তব্য পুলিশের।

অনন্তনাগে মৃত পুলিশ সুপার হুমায়ুন ভাটের শেষ কথা ছিল, ‘আমি হয়তো আর বাঁচব না’


```