Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মেহুল চোক্সির বড় জয় আদালতে, ১৩ হাজার কোটি ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্তের স্বস্তি

দ্য ওয়াল ব্যুরো: আইনি যুদ্ধে বড় জয় পেলেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোক্সি (Mehul Choksi)। অ্যান্টিগুয়া ও বারবুদার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, চোক্সিকে সেই দেশ থেকে অপসারণ করা যাবে না। তাঁকে নিয়ে যাওয়া যাবে না অন্য কোথাও। মেহুল চোক্

মেহুল চোক্সির বড় জয় আদালতে, ১৩ হাজার কোটি ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্তের স্বস্তি

শেষ আপডেট: 15 April 2023 03:00

দ্য ওয়াল ব্যুরো: আইনি যুদ্ধে বড় জয় পেলেন পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোক্সি (Mehul Choksi)। অ্যান্টিগুয়া ও বারবুদার হাইকোর্ট নির্দেশ দিয়েছে, চোক্সিকে সেই দেশ থেকে অপসারণ করা যাবে না। তাঁকে নিয়ে যাওয়া যাবে না অন্য কোথাও।

মেহুল চোক্সি আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছিলেন, তাঁকে জোর করে ডোমিনিকাতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর চলে অমানবিক অত্যাচার। এই ঘটনার তদন্ত চেয়ে অ্যান্টিগুয়া এবং বারবুদার হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন চোক্সি।

গত বছর একটি ছবি সামনে এসেছিল। যেখানে দেখা গিয়েছিল ডোমিনিকোতে প্রিজন ভ্যানে বসে রয়েছেন মেহুল চোক্সি। তাঁর চোখ রক্তজবার মতো লাল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার কোটি টাকা খেলাপির অভিযোগ রয়েছে এই হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে।

কয়েক মাস আগে ভারত সরকারের পক্ষ থেকে মেহুল চোক্সির বিরুদ্ধে রেড কর্ণার নোটিস জারি করা হয়েছিল। আইনজ্ঞদের মতে, অ্যান্টিগুয়া ও বারবুদা হাইকোর্টের এই নির্দেশের পর চোক্সির বিরুদ্ধে জারি করা রেড কর্ণার নোটিস কোনও কাজে দেবে না। এই দ্বীপরাষ্ট্র থেকে মেহুল চোক্সিকে প্রত্যর্পণ করাতে হলে নতুন আইনি পদক্ষেপ করতে হবে। ফলে আপাতত স্বস্তিতেই মেহুল চোক্সি।

অমিত শাহ কোন ১৮ আসনকে টার্গেট করতে বলছেন? খাতা পেন্সিল নিয়ে বসলেন শুভেন্দুরা


```