Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমরা পশুর মতো খাঁচায় আটকে আছি, মেহবুবা কন্যার চিঠি অমিত শাহকে

দ্য ওয়াল ব্যুরো : কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের আগেই আটক করা হয়েছিল সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। পরে তাঁকে গ্রেফতারও করা হয়। এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে ভয়েস মেসেজ পাঠিয়েছেন মেহবুবার মেয়ে ইলতিজা জাভেদ। একইসঙ্গ

আমরা পশুর মতো খাঁচায় আটকে আছি, মেহবুবা কন্যার চিঠি অমিত শাহকে

শেষ আপডেট: 16 August 2019 04:53

দ্য ওয়াল ব্যুরো : কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের আগেই আটক করা হয়েছিল সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। পরে তাঁকে গ্রেফতারও করা হয়। এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে ভয়েস মেসেজ পাঠিয়েছেন মেহবুবার মেয়ে ইলতিজা জাভেদ। একইসঙ্গে চিঠিও লিখেছেন। চিঠি ও ভয়েস মেসেজের বক্তব্য একই। ইলতিজার অভিযোগ, তাঁকে আটকে রাখা হচ্ছে। ভয় দেখানো হচ্ছে, মিডিয়ার সঙ্গে কথা বললে পরিস্থিতি খুব খারাপ হবে। প্রায় ১২ দিন ধরে কড়া নিষেধাজ্ঞার ঘেরাটোপে রয়েছে কাশ্মীর। মেহবুবা বাদে অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও গ্রেফতার হয়ে রয়েছেন। এই প্রসঙ্গে ইলতিজা লিখেছেন, সারা দেশ যখন স্বাধীনতা দিবস পালন করছে, তখন কাশ্মীরিদের অবস্থা খাঁচায় বন্দি জন্তুর মতো। তারা মানবাধিকার থেকে বঞ্চিত। তার অভিযোগ, কেউ দেখা করতে এলে তাঁকে বাড়ির গেট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তাঁকেও বাড়ির বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না। অমিত শাহের উদ্দেশে ইলতিজার প্রশ্ন, আমাকে আটকে রাখা হয়েছে কেন? তিনি লিখেছেন, নিরাপত্তা রক্ষীরা বলছে, তিনি সংবাদপত্রে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেজন্যই তাঁকে আটক করা হয়েছে। তাঁকে হুমকি দেওয়া হচ্ছে, ফের মুখ খুললে পরিণতি খারাপ হবে। কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার ফলে যাতে কোনও প্রতিক্রিয়া না দেখা দেয়, সেজন্য উপত্যকায় যোগযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। নিজের সম্পর্কে ইলতিজা বলেছেন, আমার সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে যেন আমি অপরাধী। আমি নিজের জীবনের ভয় পাচ্ছি। যে কাশ্মীরিদের হয়ে আমি মুখ খুলেছি, তাঁদেরও জীবনের ভয় আছে। মেহবুবা বা ওমর কবে মুক্তি পাবেন জানা যায়নি। বুধবার দিল্লি বিমানবন্দরে প্রাক্তন আইএস অফিসার তথা রাজনীতিক শাহ ফয়জলকে আটক করা হয়। তাঁকেও জন নিরাপত্তা আইনে গৃহবন্দি রাখা হয়েছে। জম্মু-কাশ্মীর প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা দফায় দফায় তুলে নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, কড়াকড়ি চলবে আরও কিছুদিন।

```