Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘দু'কান কাটা বেহায়া’! কাঁকসার বিডিওকে ব্যক্তি আক্রমণ মীনাক্ষীর

‘দু'কান কাটা বেহায়া’! কাঁকসার বিডিওকে ব্যক্তি আক্রমণ মীনাক্ষীর

শেষ আপডেট: 6 March 2024 20:24

দ্য ওয়াল ব্যুরো: সিপিএমের যুবনেত্রীর আক্রমণের নিশানায় বর্ধমানের কাঁকসার বিডিও।

বুধবার ১১ দফা দাবিতে কাঁকসার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অবস্থান বিক্ষোভে বসেন বাম কর্মী সমর্থকরা। সেখানেই কাঁকসার বিডিওকে ‘দুকান কাটা বেহায়া’ বলে আক্রমণ করেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, “কাঁকসার বিডিও দু'কান কাটা বেহায়া! তাই সাধারণ মানুষের অভিযোগ জানানোর পরও তিনি কোনও পদক্ষেপ নেননি।”

সরকারি পরিষেবা সংক্রান্ত বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে এলাকার সাধারণ মানুষের। এ ব্যাপারেই এদিন বিক্ষোভ অবস্থানের আয়োজন করে ডিওয়াইএফআই। মীনাক্ষী বলেন, “দাবি জানিয়েও সমস্যার সমাধান হয়নি। কারণ, বিডিওর আচরণ 'কানে দিয়েছি তুলা, আর পিঠে বেঁধেছি কুলো’র মতো। তাই বিডিওর কান থেকে তুলো এবং পিঠ থেকে কুলো খুলে নেওয়ার জন্য আমাদের আন্দোলন জারি থাকবে।“

শুধু এখানেই না থেমে মীনাক্ষী আরও বলেন, "কাঁকসার বিডিও ম্যাডাম, যে এসি গাড়িতে চড়েন, ওই গাড়ির হাওয়া থেকে পেট্রলের টাকা, সবটাই গরিব মানুষের টাকা থেকে দেওয়া হয়।  তোমার বাপ ঠাকুর্দার টাকায় নয়।" 

এ ব্যাপারে কাঁকসার বিডিও-র কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে ডিওয়াইএফআই নেত্রীর এমন ব্যক্তি আক্রমণকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে জোর শোরগোল তৈরি হয়েছে। 

১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকার কোন ফান্ড থেকে দিচ্ছে, তা নিয়েও এদিন ফের প্রশ্ন তুলেছেন মীনাক্ষী। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকার কথায়, “১০০ দিনের প্রকল্পে কে কতদিন কাজ করেছে, কত জব কার্ড ইস্যু হয়েছে, কার কত টাকা মজুরি বাকি কার অ্যাকাউন্টে কত টাকা দেওয়া হয়েছে। তার পূর্ণাঙ্গ হিসেব জনসমক্ষে তুলে ধরতে হবে।“


```