Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

তৃণমূল চেয়ারম্যানের সঙ্গে সংঘাতে দলের ১০ কাউন্সিলর, সমাধান খুঁজতে এসডিপিওর দ্বারস্থ

পুরপ্রধান সৌমেন খানের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণ করার অভিযোগ এনে ধর্নায় বসেছিলেন ১৩ জন কাউন্সিলর। এবার সমাধান সূত্র খুঁজতে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন মেদিনীপুর পুরসভার ১০ জন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিল।

তৃণমূল চেয়ারম্যানের সঙ্গে সংঘাতে দলের ১০ কাউন্সিলর, সমাধান খুঁজতে এসডিপিওর দ্বারস্থ

শেষ আপডেট: 3 January 2024 16:43

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: পুরপ্রধান সৌমেন খানের বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণ করার অভিযোগ এনে ধর্নায় বসেছিলেন ১৩ জন কাউন্সিলর। পরে দলের শীর্ষ নেতাদের নির্দেশে অবস্থান বিক্ষোভ উঠিয়ে নেন। কিন্তু সমস্যা একই জায়গায় থেকে গেছে। এমন টালমাটাল পরিস্থিতিতে এবার সমাধান সূত্র খুঁজতে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন মেদিনীপুর পুরসভার ১০ জন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিল। কাজে ব্যস্ত থাকায় তাঁদের সঙ্গে দেখাই হল না এসডিপিওর। 

বুধবার মেদিনীপুর পুরসভার ১০ কাউন্সিলার মহকুমাশাসক কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন। দফতরের ঢোকার সময় বিক্ষুব্ধ কাউন্সিলার বিশ্বনাথ পাণ্ডব জানিয়েছেন, যেহেতু মহকুমা শাসক পুরসভার প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, তাই তাঁর সঙ্গে পুরসভা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে এসেছিলেন তাঁরা। কিন্তু পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনবেন কিনা, সেবিষয়ে খোলসা করে কিছুই জানাতে চাননি বিশ্বনাথবাবু। 

তিনি বলেন, ''অনাস্থা আনতে গেলে এসডিপিও-র সঙ্গে কেন আলোচনা করতে আসব। যদি এমনই হত তাহলে প্রস্তাব নিয়ে এসে জমা দিতাম।'' বিশ্বনাথবাবু জানিয়েছেন, মঙ্গলবার বিষয়টি নিয়ে কথা বলার জন্য শীর্ষ নেতা সুব্রত বক্সী তাঁদের ডেকেছিলেন। কিন্তু ওয়ার্ডের এক তৃণমূল কর্মী দুর্ঘটনায় আহত হওয়ায় তিনি হাসপাতালে ছোটাছুটি করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। সে কথা সুব্রতবাবুকে জানিয়েছিলেন তিনি। তাই ওই দিন বৈঠক আর হয়ে ওঠেনি।  

এদিকে দুপক্ষের মধ্যে মীমাংসা না হওয়ায় মেদিনীপুর পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা নিয়ে জোর জল্পনা শুরু হয়। পুরসভার ২৫টি সিটের মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ২০টি আসন। প্রথমে ১৩ জন তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যানের অপসারণ চেয়ে বিক্ষোভে বসেছিলেন। কিন্তু এদিন এসডিপিওর সঙ্গে দেখা করতে ১০ জন কাউন্সিলর গেছিলেন। বাকি তিন কাউন্সিলরের খোঁজ মেলেনি। বিক্ষুব্ধ কাউন্সিলরদের অভিযোগ, চেয়ারম্যান তাঁদের সঙ্গে বিমাতৃসুলভ আরচণ করেন। স্বৈরাচারী শাসন চালাচ্ছেন।


```