Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

জুনের সঙ্গে নয়, লড়াই মমতার আদর্শের বিরুদ্ধে, প্রচারে বেরিয়েই স্পষ্ট করলেন অগ্নিমিত্রা

তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়াকে হিসেবেই ধরছেন না বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রথম দিন প্রচারে এসে কর্মী বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন অগ্নিমিত্রা। তিনি বলেন, "জুনের সঙ্গে লড়াই নেই। লড়াই হচ্ছে মমতা ব্যানার্জির নীতি আদর্শের বিরুদ্ধে।"

জুনের সঙ্গে নয়, লড়াই মমতার আদর্শের বিরুদ্ধে, প্রচারে বেরিয়েই স্পষ্ট করলেন অগ্নিমিত্রা

শেষ আপডেট: 26 March 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের তারকা প্রার্থী জুন মালিয়াকে হিসেবেই ধরছেন না বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রথম দিন প্রচারে এসে কর্মী বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন অগ্নিমিত্রা। তিনি বলেন, "জুনের সঙ্গে লড়াই নেই। লড়াই হচ্ছে মমতা ব্যানার্জির নীতি আদর্শের বিরুদ্ধে।"

বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী হিসেবে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নাম ঘোষণা হওয়ার পরেই কিছুটা মুষড়ে রয়েছে দিলীপবাবুর অনুগামীরা। সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ উঠতেই অগ্নিমিত্রা বলেন, "দিলীপদার হাত ধরেই আমার রাজনীতিতে আসা। দিলীপদার সঙ্গে কথা হয়েছে, ওখানে ১৩ই মে ভোটের পর উনি আসবেন মেদিনীপুরে প্রচারে। একটা ট্যুর কোম্পানিতে ঘুরতে গেলে সেখানে সঙ্গীদের সাথে বন্ধুত্ব হয়ে যায়। আর দিলীপদার সাথে পাঁচ বছর চলার পর স্বাভাবিকভাবে মন খারাপ হবে। আমিও আসানসোল থেকে এসেছি, ওখানেও মন খারাপ হচ্ছে। আমাদের দল বড় দল। জিততে হবে আমাদের।" 

অগ্নিমিত্রার দাবি, এবার ৪২ এ ৪২ পেতে হবে তাঁদের। তাহলে ২০২৬ সালে বিজেপি কটা সিট পাবে সেটা বোঝা যাবে। তিনি বলেন, "এটা বড় লড়াই। তাই মাতঙ্গিনী হাজরা যেমন লড়াই করেছিলেন, সেইভাবে আমাদের কার্যকতারা লড়াই করছেন।" মেদিনীপুরের সংগঠন মজবুত করতে দিলীপ ঘোষ যে কাজ করে গেছেন এবং রিপোর্ট কার্ড প্রকাশ করে গেছেন তাতে সংগঠন মজবুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

প্রথম দিনেই মেদিনীপুরে এসে প্রচারে ঝড় তোলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। মেদিনীপুর শহরের বটতলায় কালী মন্দিরে পুজো দিয়ে বিজেপির যুব মোর্চার জেলা সভাপতির বাইকের পিছনে বসে গোটা মেদিনীপুর শহরে জনসংযোগ সারেন তিনি। হাত লাগান দেওয়াল লিখনেও।


```