Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যে ফের জাল ওষুধ চক্রের হদিস, আচমকা অভিযানে আমতা থেকে বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার ওষুধ

হাওড়ার আমতার ওই গুদামে নকল ওষুধ রাখা হয়েছিল। অভিযুক্ত হোলসেলারের সেই গুদামে আচমকা হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে অন্তত ২০ লক্ষ টাকার ওষুধ।

রাজ্যে ফের জাল ওষুধ চক্রের হদিস, আচমকা অভিযানে আমতা থেকে বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার ওষুধ

শেষ আপডেট: 21 February 2025 14:46

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) ফের জাল ওষুধের (Fake Medicine) চক্রের সন্ধান মিলল। রমরমা ছড়িয়ে পড়েছে হাওড়ার গ্রামীণ এলাকায় (Amta)। রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা এলাকায় হানা দিতেই চক্ষু চড়কগাছ। অভিযানে দেখা যায় গুদামে ঠাসা রয়েছে লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ।

সূত্রের খবর, হাওড়ার আমতার ওই গুদামে নকল ওষুধ রাখা হয়েছিল। অভিযুক্ত হোলসেলারের সেই গুদামে আচমকা হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে অন্তত ২০ লক্ষ টাকার ওষুধ। জানা গিয়েছে, হোলসেলারের মালিক বিহারের পাটনা থেকে জাল ওষুধ আমতায় আনতেন।

অভিযুক্ত এজেন্সির অফিস সিল করে দেওয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে সংস্থার মালিক বাবলু মান্নাকে। তদন্তের জন্য বেশ কিছু নথিও নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। ওই এজেন্সি ১ কোটি ৮৬ লক্ষ টাকার জাল ওষুধ বাজারে সরবরাহ করেছে বলে খবর।

গত বছর ডিসেম্বর মাসে খাস কলকাতা থেকে জাল ওষুধ ছড়ানোর অভিযোগে গ্রেফতার হন এক মহিলা। সেই ঘটনার সঙ্গে আবার বাংলাদেশ যোগও পাওয়া যায়। প্রায় ৬.৬ কোটি টাকা মূল্যের ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছিল সেই সময়। ওষুধগুলি আমেরিকা, বাংলাদেশ, তুরস্কের তৈরি ছিল।   


```