Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ! জামিন খারিজ ৬ অভিযুক্তের, ২৪ অক্টোবর টিআই প্যারেড

তদন্তকারী সংস্থার দাবি, নির্যাতনের পিছনে ছিল সুপরিকল্পিত চক্রান্ত। প্রথমে ধর্ষণ, পরে সংঘবদ্ধ গণধর্ষণ এবং শেষে অর্থ আদায়ের চেষ্টা—এই তিন ধাপে বিভক্ত পুরো অপরাধ। 

দুর্গাপুরে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ! জামিন খারিজ ৬ অভিযুক্তের, ২৪ অক্টোবর টিআই প্যারেড

সুমন বটব্যাল

শেষ আপডেট: 22 October 2025 18:51

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের (Medical Student Raped , Durgapur) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ছ’জনের জামিন আবেদন খারিজ করে দিল আদালত। 

মঙ্গলবার এবং বুধবার ধৃতদের পৃথকভাবে হাজির করানো হয় বিচারকের সামনে। শুনানি শেষে বিচারক তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।আগামী ২৪ অক্টোবর টিআই প্যারেড (ITI parade) হবে ধৃতদের। 

#rel

তদন্তকারী সংস্থার দাবি, নির্যাতনের পিছনে ছিল সুপরিকল্পিত চক্রান্ত। প্রথমে ধর্ষণ, পরে সংঘবদ্ধ গণধর্ষণ এবং শেষে অর্থ আদায়ের চেষ্টা—এই তিন ধাপে বিভক্ত পুরো অপরাধ। মামলায় গণধর্ষণ ছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ এবং শালীনতা লঙ্ঘনের ধারাও সংযুক্ত করেছে পুলিশ।

আদালত সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ অক্টোবর টিআই প্যারেড (ITI parade) হবে ধৃতদের। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ২৭ অক্টোবর। ইতিমধ্যেই নির্যাতিতা এবং তাঁর এক সহপাঠীর হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখছে আদালত। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়ের দাবি, “এই মামলায় আর ধোঁয়াশা নেই। দোষীদের শাস্তি অবশ্যম্ভাবী।”

নির্যাতিতার সহপাঠী অভিযুক্তের দাবি, তিনি কোনও ভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নন। তবে তদন্তে উঠে এসেছে একাধিক তথ্যপ্রমাণ। প্রশাসনের আশা, দ্রুত নিষ্পত্তি হবে এই চাঞ্চল্যকর মামলার।


```