Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কল্যাণী মেডিক্যালের ছাত্রীকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল ছাত্রনেতাদের বিরুদ্ধে

সমাবর্তন অনুষ্ঠান নিয়ে মতবিরোধের জন্য তাঁকে ভয় দেখানো হয়েছিল। পরে মারধর করা হয়। হুমকি দেওয়া হয়, ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ করে দেওয়া হবে। 

কল্যাণী মেডিক্যালের ছাত্রীকে মারধর-শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল ছাত্রনেতাদের বিরুদ্ধে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 September 2024 17:54

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের আবহের মধ্যেই এবার কল্যাণী মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে মারধর আর শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূল ছাত্রনেতাদের বিরুদ্ধে। 

সংবাদমাধ্যমে অভিযোগ জানিয়ে অভিযোগকারী বলেন, কয়েকজন ছাত্রনেতা আচমকা দরজা ভেঙে তাঁর ঘরে ঢুকে প্রথমে  বিছানা তছনছ করেন। সেই মুহূর্তে বাধা দিতে গেলে ওই তৃনমূল ছাত্রনেতা নাকে ঘুষি মারেন। তিনি বলেন, এর আগে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে মতবিরোধের জন্য তাঁকে ভয় দেখানো হয়েছিল। পরে মারধর করা হয়। হুমকি দেওয়া হয়, ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ করে দেওয়া হবে। 

তাঁর আরও অভিযোগ, এরপর পুলিশের কাছে অভিযোগ জানানো হলে সেই অভিযোগপত্র প্রত্যাহার করার জন্য কলেজের অধ্যক্ষ তাঁকে জোরাজুরি করেন। 

যদিও ছাত্রনেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদেরই একজন বলেছেন, আর্জি করের পরিস্থিতির সুযোগ নিয়ে এহেন আচরণ করছেন ওই ডাক্তারি পড়ুয়া। 

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের ২৮ এপ্রিল। ওই দিন কল্যাণী মেডিক্যাল কলেজের সমাবর্তন অনুষ্ঠান ছিল। তৃণমূল ছাত্রপরিষদের একাংশ সেই অনুষ্ঠান বয়কট করে। আর অন্যদিকে এই অনুষ্ঠানের পক্ষে ছিলেন এই ডাক্তারি পড়ুয়া। তাঁরই  নেতৃত্বে মহড়া চলাকালীন হঠাৎ হোস্টেলের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়েন কয়েকজন। সেখানেই ডাক্তারি ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানি করার চেষ্টা হয় বলে অভিযোগ। শাসানো হয় এই বলে যে, ‘আরও পাঁচ বছর কলেজে থাকতে হবে। আমাদের বিরুদ্ধে গিয়ে কী করে থাকিস দেখব’। 

ঘটনার পরপরই কলেজের অধ্যক্ষকে ফোন করে গোটা ঘটনা জানালে তিনি নাকি সবটা মিটিয়ে নিতে বলেন। এমনই অভিযোগ করেছেন চিকিৎসক ছাত্রী। 

অন্যদিকে যে ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ তাঁর কথায়, তিনি এমন ঘটনার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নন। তাঁকে অপদস্ত করতেই এসব বলা হয়েছে। আর কলেজের অধ্যক্ষ বলছেন, ছেলে-মেয়েদের মধ্যে ঝামেলা হচ্ছিল। পরে সব মিটিয়ে নেওয়ার কথাও বলে দুই পক্ষ। তিনি কোনও জোরাজুরি করেননি।


```