Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুবর্ণ গোস্বামী-সহ চার চিকিৎসকের বিরুদ্ধে থানায় মেডিক্যাল কাউন্সিল, প্রতিহিংসার অভিযোগ

এই চার চিকিৎসককেই আরজি কর আন্দোলনে দেখা গিয়েছিল। স্বভাবতই প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম।

সুবর্ণ গোস্বামী-সহ চার চিকিৎসকের বিরুদ্ধে থানায় মেডিক্যাল কাউন্সিল, প্রতিহিংসার অভিযোগ

সুবর্ণ গোস্বামী।

শেষ আপডেট: 27 January 2025 09:46

দ্য ওয়াল ব্যুরো: সরকারি কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগে এবার সুবর্ণ গোস্বামী-সহ চার চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। 

সূত্রের খবর, সুবর্ণবাবু ছাড়াও চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়, রঞ্জন ভট্টাচার্য এবং মানস গুমটার বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছে মেডিক্যাল কাউন্সিল। প্রসঙ্গত, এই চার চিকিৎসককেই আরজি কর আন্দোলনে দেখা গিয়েছিল। স্বভাবতই প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম।

প্রসঙ্গত এর আগে অন্য এক জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়া ও কিঞ্জল নন্দকে তলব ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। আসফাকুল্লার বিরুদ্ধে ভুয়ো ডিগ্রির অভিযোগে তাঁর কাকদ্বীপের বাড়িতে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে পিজিটি হিসেবে কত টাকা স্টাইপেন্ড পেতেন কিঞ্জল, তা জানতে চেয়ে চিঠি দিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সল। এবার তাঁদের স্ক্যানারে চারজন সিনিয়র চিকিৎসক।

যা নিয়ে শোরগোল তৈরি হয়েছে চিকিৎসক মহলে। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। তিনি বলেন, "প্রতিবাদ করলেই প্রতিহিংসা, এই সরকারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। আইনি পথেই এর মোকাবিলা করব।"

কী অভিযোগ আনা হয়েছে চার চিকিৎসকের বিরুদ্ধে? জানা যাচ্ছে, সম্প্রতি বিভিন্ন দাবিতে মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখিয়েছিল ডক্টরস ফ্রন্ট। নেতৃত্বে ছিলেন সুবর্ণ গোস্বামী-সহ চার চিকিৎসক। ওই ঘটনায় সরকারি কাজে বাধা দান-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে এ ব্যাপারে মেডিক্যাল কাউন্সিলের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। 


```