Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কিডনির সমস্যায় বিজেপি নেতার মৃত্যু নিয়ে সংশয়! হাইকোর্টে জানাল মেডিক্যাল বোর্ড

 কিডনির সমস্যায় বিজেপি নেতার মৃত্যু নিয়ে সংশয়! হাইকোর্টে জানাল মেডিক্যাল বোর্ড

শেষ আপডেট: 16 October 2023 18:27

দ্য ওয়াল ব্যুরো: কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে বিষ্ণুপুরের বিজেপি নেতা ভোলানাথ মণ্ডলের-এমনই রিপোর্ট দিয়েছিল ডায়মন্ডহারবার হাসপাতাল। সেই রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করছে এসএসকেএমের মেডিক্যাল বোর্ড। সোমবার এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলাটিতে নিম্ন আদালতে চার্জশিট পেশে নিষেধাজ্ঞা দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী ১ ডিসেম্বর সংশ্লিষ্ট মামলার শুনানি হবে। ওইদিনই কেস ডায়রি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। 


গত পঞ্চায়েত ভোটে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর-১ ব্লকের দড়িকাওয়াডাঙা গ্রাম পঞ্চায়েতের ২০৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী ছিলেন ভোলানাথ মণ্ডল। ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন গত জুলাইয়ে মৃত্যু হয় তাঁর। বিজেপির অভিযোগ, তৃণমূল মারধর করায় গুরুতর জখম হয়েছিলেন ভোলানাথ। সেই কারণেই মৃত্যু হয় বিজেপি প্রার্থীর। ময়নাতদন্ত ছাড়াই তাঁর দেহ দাহ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। 

বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা হয়। বিজেপি নেতার মৃত্যুর কারণ হিসেবে ডায়মন্ড হারবার হাসপাতালের তরফে যে সমস্যার কথা উল্লেখ করা হয় বাস্তবে তার গ্রহণযোগ্যতা নিয়ে হাইকোর্টে প্রশ্ন তেলেন বিচারপতি। এরপরই বিজেপি নেতা ভোলানাথ মণ্ডলের রহস্য মৃত্যুর কারণ জানতে এসএসকেএম হাসপাতালকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার সংশ্লিষ্ট মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছে, তদন্তে এতদিন পুলিশ যা যা নথি তার তালিকা আগামী শুনানিতে জমা দিতে হবে। 


উল্লেখ্য, কিডনি বিকলে মৃত্যুর কারণ, ডায়মন্ড হারবার হাসপাতালের এই যুক্তিতে এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ড সায় দেয়নি। ওই  বোর্ডের যুক্তি অনুযায়ী, বিজেপি নেতার রক্ত পরীক্ষা হয়নি, কোনও মেডিক্যাল টেস্ট হয়নি। সেই সংক্রান্ত কোনও কাগজপত্র তৈরি হয়নি। ফলে ওই ব্যক্তির মৃত্যু কিডনি বিকল হওয়ার কারণে হয়েছে কিনা, সেই সিদ্ধান্তে পৌঁছতে পারছে না মেডিক্যাল বোর্ড।


```