Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঠেকায় পড়ে নিজেই নিজের দলকে তোলাবাজ বললেন মমতা, মন্তব্য সেলিমের

"সদ্য ভোট হয়েছে। উনি এখন সাধু সাজছেন। ঠেকায় পড়ে নিজেই নিজের দলকে তোলাবাজ বলছেন।"

ঠেকায় পড়ে নিজেই নিজের দলকে তোলাবাজ বললেন মমতা, মন্তব্য সেলিমের

মমতা বন্দ্যোপাধ্যায় ও মহম্মদ সেলিম

শেষ আপডেট: 24 June 2024 18:58

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার তৃণমূল পরিচালিত পুরসভাগুলির কাজকর্মের তীব্র সমালোচনা করেছেন। গুরুতর অভিযোগ তুলেছেন পুর পরিচালনায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে। পার্টির নেতা-কর্মীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ পর্যন্ত করেছেন যা দীর্ঘদিন ধরে বিরোধীরা বলে আসছে।

মুখ্যমন্ত্রী তথা দল নেত্রীর মন্তব্য ঘিরে শাসক দলের নেতাদের অনেকেই যখন মুখ লুকোতে ব্যস্ত তখন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মতে মমতার  গোটা সাংবাদিক সম্মেলনটাই একটা সাজানো নাটক।

সেলিম বলেন, সদ্য ভোট হয়েছে। উনি এখন সাধু সাজছেন। ঠেকায় পড়ে নিজেই নিজের দলকে তোলাবাজ বলছেন।

সেলিম বলেন, মানুষ ভুলে যাননি, মমতার ভাইপো দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ার কথা বলেছিলেন। অথচ, রাজ্যের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে কী লুঠতরাজ চলছে কে না জানে! সেলিম আরও বলেন, উনি সব ভোটেই তাঁকে (মমতা) দেখে তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলেন। সেই লোকেরা যদি চুরি-দুর্নীতি করে থাকে তার দায় উনি নেবেন না কেন? 

সিপিএমের রাজ্য সম্পাদক একটা সময় সংসদ সদস্য ছিলেন। সেলিম বলেন, আমি সংসদে থাকার সময় বলেছিলাম টিএমসি মানে টাকা মারা কোম্পানি। বাংলার মানুষ অনেক আগেই বুঝেছেন, আমি কত বড় সত্য তুলে ধরেছিলাম। 

সেলিমের কথায়, মুখ্যমন্ত্রী যে সব অনিয়ম, দুর্নীতির কথা সোমবার বলছেন তিনি নিজে তার লাভার্থি (লাভবান)। তিনি সুবিধা নেন। সুবিধা নেন তাঁর  ভাইপো। এখন ঠেকায় পড়ে নিজের দলকে তোলাবাজ বলছেন।

মমতার উদ্দেশ্য নিয়ে সোমবার বারে বারে সংশয়, সন্দেহ প্রকাশ করেন সেলিম। বলেন, উনি দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে এত বড় বড় কথা বলেন। অথচ, আদালত ইডি, সিবিআই তদন্তের নির্দেশ দিলে তা ঠেকাতে রাজ্য সরকার হাই কোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে। কোটি কোটি টাকা মামলায় খরচ হয়। সেলিমের বক্তব্য, যিনি দুর্নীতির বিরুদ্ধে এত কথা বলেন, তাঁর সরকার কেন তদন্ত ঠেকাতে উচ্চ আদালতে যাচ্ছে। সিপিএমের রাজ্য সম্পাদকের কথায়, মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যা বললেন তা স্রেফ সাজানে নাটক।


```