Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের পরিবারের পাশে সেলিম-মীনাক্ষী, দাবি পার্টি কমরেড ছিলেন

সোমবার দুপুরে সামশেরগঞ্জের জাফরাবাদে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন।

জাফরাবাদে খুন হওয়া বাবা-ছেলের পরিবারের পাশে সেলিম-মীনাক্ষী, দাবি পার্টি কমরেড ছিলেন

পরিবারের পাশে সেলিম-মীনাক্ষী

শেষ আপডেট: 14 April 2025 19:17

মামিনুল ইসলাম, মুর্শিদাবাদ

ধুলিয়ানের জাফরাবাদে (Murshidabad Waqf Protest) খুন হওয়া হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে গেলেন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (MD Selim)। সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখার্জি, (Minakshi Mukherjee) মুর্শিদাবাদ জেলা সিপিএমের নেতা জামির মোল্লা, ধ্রুবজ্যোতি সাহা এবং  পার্টির অন্যান্য নেতারা।

সোমবার দুপুরে সামশেরগঞ্জের জাফরাবাদে (Jafrabad Protest) নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন। নিহতরা তাদের পার্টি কর্মী বলে আগেই জানিয়েছিল সিপিএম। এদিন তাদের পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা দেন সেলিম-মীনাক্ষীরা।

এর পাশাপাশি সামশেরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখে স্থানীয়দের সঙ্গে কথা বলেন সেলিম, মীনাক্ষী সহ বাম নেতারা। অভিযোগ, তখনই এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ায়। গ্রামের পশ্চিম দিকের আমবাগান থেকে ইট পাটকেল ছোড়া শুরু হয় হঠাৎ। গ্রামে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী তাদের তাড়া করেন। বাগানের মধ্যে কিছুটা যেতেই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে আক্রমণ শুরু হয়। কার্যত ছুটে প্রাণে বাঁচেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও সামশেরগঞ্জ থানার পুলিশ। এরপর বিশাল কেন্দ্রীয় বাহিনী পদস্থ পুলিশ আধিকারিকেরা  ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় ফের নতুন করে আতঙ্ক ছড়ায় জাফরাবাদ এলাকায়। বর্তমানে এলাকায় টহল দিচ্ছে বিজেপি।

মহম্মদ সেলিম বলেন, "আমরা ঘটনার খবর পেয়েই এখানে এসে উপস্থিত হয়েছি। সব রকমভাবে পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে পরিবারকে।" রবিবার রাতেই মৃত দু'জনের শেষকৃত্য সম্পন্ন হয়। গোটা পরিবারে শোকের আবহ।


```