Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সৌরভ-ঝুলনদের প্রস্তাব এমসিসি-র সভায়, ওয়ান ডে ক্রিকেট অনেক কমানো হোক

দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে বিশ্বকাপ (World Cup) সামনেই, আইসিসি সেই নিয়ে নানা ভাবনাচিন্তাও শুরু করেছে। কিন্তু এমসিসি (MCC) ক্রিকেট কমিটি প্রস্তাব দিয়েছে, ওয়ান ডে ক্রিকেট (ODI Cricket) অনেক কমানো হোক। এর আগে এই প্রস্তাব ভারতীয় ক্রিকেট বো

সৌরভ-ঝুলনদের প্রস্তাব এমসিসি-র সভায়, ওয়ান ডে ক্রিকেট অনেক কমানো হোক

শেষ আপডেট: 11 July 2023 19:20

দ্য ওয়াল ব্যুরো: ওয়ান ডে বিশ্বকাপ (World Cup) সামনেই, আইসিসি সেই নিয়ে নানা ভাবনাচিন্তাও শুরু করেছে। কিন্তু এমসিসি (MCC) ক্রিকেট কমিটি প্রস্তাব দিয়েছে, ওয়ান ডে ক্রিকেট (ODI Cricket) অনেক কমানো হোক। এর আগে এই প্রস্তাব ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে দিয়েছিলেন শচীন তেন্ডুলকার। তিনি জানান, টেস্ট ও টি ২০ ক্রিকেটের মধ্যে পড়ে ওয়ান ডে ক্রিকেট তার জনপ্রিয়তা হারাচ্ছে।

সেইসময় শচীনের কথা শুনে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। এবার সেই কথাই বলতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোস্বামীদের কমিটি। তাঁরা বুধবার দক্ষিণ আফ্রিকার ডারবানে কনফারেন্স কলের মাধ্যমে বৈঠকে প্রস্তাব দেবেন, কেন কী কারণে ওয়ান ডে ক্রিকেট বার্ষিক ক্যালেন্ডার থেকে কমানো হলে ভাল।

এমসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক গ্যাটিং। তিনি এদিন এক বিবৃতিতে জানান, ওয়ান ডে ক্রিকেট কমানো হলে সার্বিকভাবে ক্রিকেটারদের পক্ষে ভাল হবে। এতে করে ক্রিকেটের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাছাড়া ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই দেশের মধ্যে ওয়ান ডে সিরিজ হবে একটা করে। তাতেই সবদিক সামলানো যাবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস।

এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল ম্যাসকট লর্ড হনুমান


```