Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

MBBS: এমবিবিএস শেষ করেই ডাক্তারি নয়, নয়া বিধিতে আরও কী আছে

দ্য ওয়াল‌ ব্যুরো: এমবিবিএস (MBBS) করেই আর ডাক্তারি শুরুর দিন শেষ হতে চলেছে। ২০২৪ থেকে মেডিক্যাল গ্রাজুয়েটদের ডাক্তারি শুরুর আগে পাশ করতে হবে সর্বভারতীয় পরীক্ষায়। ওই পরীক্ষা নেবে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (এনএমসি)। তাতে লিখিত পরীক্ষার

MBBS: এমবিবিএস শেষ করেই ডাক্তারি নয়, নয়া বিধিতে আরও কী আছে

শেষ আপডেট: 7 April 2022 10:17

দ্য ওয়াল‌ ব্যুরো: এমবিবিএস (MBBS) করেই আর ডাক্তারি শুরুর দিন শেষ হতে চলেছে। ২০২৪ থেকে মেডিক্যাল গ্রাজুয়েটদের ডাক্তারি শুরুর আগে পাশ করতে হবে সর্বভারতীয় পরীক্ষায়। ওই পরীক্ষা নেবে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল (এনএমসি)। তাতে লিখিত পরীক্ষার পাশাপাশি হবে প্রাকটিক্যাল পরীক্ষায়। হাসপাতালে রোগীর বেডের সামনে পরীক্ষার্থীর মেধা যাচাই করে দেখা হবে সে রোগী দেখার উপযুক্ত কিনা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এনএমসি রেজিস্ট্রশন নম্বর দেবে সংশ্লিষ্ট মেডিক্যাল গ্রাজুয়েটকে। তারপর প্র্যাকটিস শুরু করা যাবে।

এই মর্মে বিধি প্রকাশ করেছে এনএমসি। তাতে বিদেশের মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস (MBBS) করা ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও নতুন নিয়ম অনুসরণ করা হবে। তাদের এখনকার মতোই দেশের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নতুন নিয়মে তাদের দেশেও এক বছরের ইন্টার্নশিপ করতে হবে। শুধু তাই নয়, বিদেশের যে কোনও মেডিক্যাল কলেজ থেকে পাশ করলেই আর দেশে ডাক্তারি করার অনুমতি দেবে না ভারত সরকার। কেন্দ্রীয় সরকারের অনুমোদিত বিদেশি মেডিক্যাল কলেজ থেকেই এরপর পাশ করতে হবে।

প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, চিন ছাড়াও ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সহ সোভিয়েত ইউনিয়ন ভেঙে তৈরি দেশ গুলিতে ভারতীয় ছেলেমেয়েরা ডাক্তারি পড়তে যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর শেষের দেশটি থেকে প্রায় ৩০ হাজার ছেলেমেয়েকে দেশে ফেরাতে হয়েছে যারা ওই দেশে ডাক্তারি পড়ছিল। তাদের বাকি কোর্সের ব্যাপারে এখনও এনএমসি বা কেন্দ্রীয় সরকার কিছু জানায়নি।

চলতি নিয়মে কী বলা আছে?

এখন, এমবিবিএস পাশ করার পর মেডিক্যাল গ্রাজুয়েটদের সংশ্লিষ্ট রাজ্যের মেডিক্যাল কাউন্সিল রেজিষ্টেশন নম্বর দিয়ে থাকে। এরপর প্র্যাকটিস শুরু করতে পারেন মেডিক্যাল গ্র্যাজুয়েটরা। নতুন নিয়মে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশনের আর কোনও মূল্য থাকছে না। এনএমসির রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।

এই সব সিদ্ধান্ত নিয়ে অনেক দিন ধরেই দেশে বিতর্ক চলছে। যেমন মেডিক্যাল কোর্সে ভর্তির ক্ষেত্রেও রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলির কোনও অধিকার প্রায় থাকছেই না। সবটাই চলে যাচ্ছে এনএমসির হাতে। তামিলনাড়ু সরকার এই কারণে মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য ১৫ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে মামলায় বৃহস্পতিবার চেন্নাই হাইকোর্ট তামিলনাড়ু সরকারের পক্ষে রায় দিয়েছে।

পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্য এনএমসির সিদ্ধান্তের বিরোধিতা করলেও তারা যে হাত গুটিয়ে বসে থাকছে না, বুধবারের বিধি তার প্রমাণ। তাদের বক্তব্য, মেডিক্যাল শিক্ষায় সমতা আনতেই নতুন বিধি। দেশে সব রাজ্যে মেডিক্যাল শিক্ষার মান সমান নয়। তাই চিকিৎসা শুরুর অনুমতি দেওয়ার আগে দেখে নেওয়া হবে, সংশ্লিষ্ট মেডিক্যাল গ্রাজুয়েট চিকিৎসা করার উপযুক্ত হয়েছেন কিনা। তিনি নিরাপদ চিকিৎসা দেওয়ার উপযোগী হয়েছেন কিনা।

সর্বভারতীয় রেজিস্ট্রশন সম্পর্কে এনএমসির বক্তব্য, এরফলে দেশে কোন রাজ্যে কত চিকিৎসক আছেন, চিকিৎসকরা কোন রাজ্যে কোন শহরে বেশি যাচ্ছেন সেটা বোঝা যাবে কারণ রাজ্য বদল করলেই তাদের এনএমসি-কে জানাতে হবে।

মিস ইউনিভার্স হারনাজের কী হয়েছে, কী করে বেড়ে গেল এত ওজন!


```