Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আয়কর ফাঁকি, জালে মায়াবতীর প্রাক্তন সচিব

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, কয়েকশ কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর প্রাক্তন সচিব। মঙ্গলবার সেই টাকার সন্ধানে দিল্লি ও লখনউয়ের ১২ টি জায়গায় চলছে তল্লাশি। আয়কর দফতরের অফিসার

আয়কর ফাঁকি, জালে মায়াবতীর প্রাক্তন সচিব

শেষ আপডেট: 12 March 2019 10:58

দ্য ওয়াল ব্যুরো : অভিযোগ, কয়েকশ কোটি টাকা আয়কর ফাঁকি দিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর প্রাক্তন সচিব। মঙ্গলবার সেই টাকার সন্ধানে দিল্লি ও লখনউয়ের ১২ টি জায়গায় চলছে তল্লাশি। আয়কর দফতরের অফিসাররা সকাল থেকে তল্লাশি শুরু করেছেন। সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চলবে বলে জানা যাচ্ছে। মায়াবতীর ওই প্রাক্তন সচিবের নাম নেত্রম। তিনি প্রাক্তন আইএএস অফিসার। ২০১৪ সালে অবসর নিয়েছেন। মায়াবতীর খুব ঘনিষ্ঠ ছিলেন। তিনি যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তখন নানা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। একসময় কৃষি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি হন। পরে শুল্ক, খাদ্য ও অসামরিক সরবরাহ দফতরেরও সচিব ছিলেন। ২০১২ সালে অখিলেশ সিং যাদবের সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পরে তাঁকে গুরুত্বহীন পদে সরিয়ে দেওয়া হয়। আয়কর দফতর সূত্রে বলা হয়েছে, নেত্রম বেআইনি পথে বিপুল সম্পত্তি অর্জন করেছেন। কয়েকশ কোটি টাকা করও ফাঁকি দিয়েছেন। গত জানুয়ারিতেই মায়াবতী জমানায় নির্মিত হাতির মূর্তি নিয়ে প্রশ্ন তোলে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের ছ’টি জায়গায় তল্লাশি চালানো হয়। কয়েক সপ্তাহ আগেই মায়াবতীর জোটসঙ্গী অখিলেশ যাদবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই। অভিযোগ, তিনি বেআইনি খনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। মায়াবতী এবং অখিলেশ, দু’জনেই পালটা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে সিবিআইকে ব্যবহার করছে কেন্দ্রের এনডিএ সরকার। যে নেতারা বিরোধী মহাগঠবন্ধনের সঙ্গে যুক্ত, তাঁদের নামে নানা ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। মায়াবতীর কথায়, বিজেপি আগেও এরকম রাজনৈতিক ষড়যন্ত্র করেছে। দেশের মানুষ তা বোঝে। আগামী লোকসভা ভোটে তারা বিজেপিকে শিক্ষা দেবে।

```