Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছত্তিসগড়ের পরবর্তী মুখ্যমন্ত্রী আমিই, প্রধানমন্ত্রী হবেন মায়াবতী, মন্তব্য যোগীর

দ্য ওয়াল ব্যুরো : ২০০০ সালে যখন মধ্যপ্রদেশ থেকে ভেঙে ছত্তিসগড় রাজ্য তৈরি হল, তিনি ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী।  তারপরে একসময় সরে গিয়েছেন নিজের দল কংগ্রেস থেকে। তৈরি করেছেন নিজের দল। শুক্রবার ছত্তিসগড়ে ভোট প্রচারের শেষ লগ্নে বিক্ষুব্ধ কংগ্রেস ন

ছত্তিসগড়ের পরবর্তী মুখ্যমন্ত্রী আমিই, প্রধানমন্ত্রী হবেন মায়াবতী, মন্তব্য যোগীর

শেষ আপডেট: 9 November 2018 15:04

দ্য ওয়াল ব্যুরো : ২০০০ সালে যখন মধ্যপ্রদেশ থেকে ভেঙে ছত্তিসগড় রাজ্য তৈরি হল, তিনি ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী।  তারপরে একসময় সরে গিয়েছেন নিজের দল কংগ্রেস থেকে। তৈরি করেছেন নিজের দল। শুক্রবার ছত্তিসগড়ে ভোট প্রচারের শেষ লগ্নে বিক্ষুব্ধ কংগ্রেস নেতা অজিত যোগী দাবি করলেন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনিই। সামনের বছর লোকসভা ভোটে যেমন বিজেপির কোনও আশা নেই, তেমন আশা নেই কংগ্রেসেরও। দেশের প্রধানমন্ত্রী হবেন দলিত নেত্রী মায়াবতী। তাঁর কথায়, আমি বহুজন সমাজ পার্টি ও বামেদের সঙ্গে জোট করেছি। ঠিক হয়েছে, পরবর্তী মুখ্যমন্ত্রী হব আমিই। আগামী লোকসভা ভোট সম্পর্কে তিনি বলেন, আমি বরাবরই মনে করি, কেন্দ্রে অবিজেপি, অকংগ্রেসি সরকার গঠিত হওয়া উচিত। কে প্রধানমন্ত্রী হবেন আমরা এখনও স্থির করিনি।  তবে আমার ব্যক্তিগত মত, মায়াবতীরই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। ৭২ বছর বয়সী যোগী একসময় আইপিএস অফিসার ছিলেন। ১৯৮৬ সালে রাজ্যসভার সদস্য হন। তিন দশক ধরে ছিলেন কংগ্রেস সদস্য। দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন একসময়। ২০১৬ সালে কংগ্রেস ছেড়ে নিজের দল ছত্তিসগড় জনতা কংগ্রেস গঠন করেন। এবার ছত্তিসগড়ের ভোটে যোগীর দলকে ভয় পাচ্ছে কংগ্রেস।  রাজ্যে এখন বিজেপি বিরোধী হাওয়া প্রবল। কংগ্রেসের ধারণা, প্রতিকূল হাওয়ায় বেশ কিছু আসন হারাবে বিজেপি । কিন্তু যোগীর দল অনেক কেন্দ্রে কংগ্রেসের ক্ষতি করতে পারে । বিরোধী ভোটে ভাগ বসিয়ে সুবিধা করে দিতে পারে বিজেপির । যোগীর দাবি, ছত্তিসগড়ে বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট বেঁধে সরকার গড়বেন তাঁরাই । রাজ্যের কয়েকটি অঞ্চলে তাঁর দলের ভালো প্রভাব আছে। তাঁর ছেলে অমিত যোগীও যথেষ্ট জনপ্রিয়। সুতরাং তাঁদের হালকাভাবে নিচ্ছে না কংগ্রেস। ছত্তিসগড় বিধানসভায় মোট আসন ৯০টি । ভোট হবে দুই দফায়। ১২ ও ২০ নভেম্বর । মাওবাদী অধ্যুষিত অঞ্চলে হিংসার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না কেউ । মায়াবতী এবং যোগীর জোটের দিকে নজর আছে পর্যবেক্ষকদের । যোগীর দাবি, রাজ্যের মানুষ কোনও জাতীয় দলের প্রতি আস্থা রাখতে পারছে না । এই পরিস্থিতিতে ভালো ফল করবে আঞ্চলিক দলগুলিই । কংগ্রেস অবশ্য ইতিমধ্যে আঞ্চলিক দলগুলিকে নিয়ে বিজেপি বিরোধী মহাজোট গড়ে তোলার প্রস্তুতি নিয়েছে । কিন্তু যোগী বা মায়াবতীকে তারা যে জোটে পাচ্ছে না, তা এখন পরিষ্কার ।

```