মথুরায় বাছাই করা এলাকায় মদ মাংস নিষিদ্ধ, তালিকা ঘোষণা যোগী সরকারের
দ্য ওয়াল ব্যুরো: জন্মাষ্টমীর দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ঘোষণা করেছিলেন, মথুরায় (Mathura) মদ মাংস বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। শনিবার সেই মর্মে সার্কুলার জারি করল সরকার। মথুরা-বৃন্দাবন পুরসভার ২২টি ওয়ার্ডে ম
শেষ আপডেট: 12 September 2021 05:26
দ্য ওয়াল ব্যুরো: জন্মাষ্টমীর দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ঘোষণা করেছিলেন, মথুরায় (Mathura) মদ মাংস বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। শনিবার সেই মর্মে সার্কুলার জারি করল সরকার। মথুরা-বৃন্দাবন পুরসভার ২২টি ওয়ার্ডে মদ আর মাংস বিক্রি করা বন্ধ করা হল।
বোলপুরের হাসপাতালে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে বিক্ষোভ
মথুরা বৃন্দাবন পুরসভায় মোট ৭০টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে ২২ ওয়ার্ডে আমিষ খাবার আর মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর তাতে আবার নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। এলাকার মাংস বিক্রেতাদের মধ্যে এই সরকারি নির্দেশিকা নিয়ে যথেষ্ট দ্বিধা তৈরি হয়েছে। সকলেই এখন পুরসভার তালিকা হাতড়াচ্ছেন, নিজের নিজের এলাকার ওয়ার্ড নম্বর মেলানোর জন্য।
সরকারের এই নির্দেশিকা নিয়ে মথুরায় অসন্তোষও তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। অনেকেই বলছেন, এই সিদ্ধান্ত সংবিধানবিরোধী। সংবিধানের ১৯ এবং ২১ নম্বর আর্টিকেলে মানুষের ব্যক্তিস্বাধীনতার যে স্তরগুলি স্বীকৃত হয়েছে সরকাররে এই সিদ্ধান্ত তার পরিপন্থী, বলছেন অনেকে।
ঠিক কোন কোন এলাকায় মদ মাংস বন্ধ করছে যোগী সরকার, তা নিয়েও এখনও যথেষ্ট সংশয় রয়েছে স্থানীয়দের মধ্যে। কানাঘুষো শোনা যাচ্ছে বেছে বেছে সংখ্যালঘু এলাকাতেই নাকি এই ব্যান কার্যকর করা হচ্ছে। যার সঙ্গে জুড়ে আছে রাজনীতির অঙ্ক। আগামী বছর মার্চ নাগাদ উত্তর প্রদেশে বিধানসভার নির্বাচন। তার আগে মেরুকরণের রাজনীতি।জোরদার করতে সক্রিয় শাসক দল।
কোনও নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট কোনও খাদ্যের বিক্রি বন্ধ করার এক্তিয়ার পুরসভার থাকে। কিন্তু তা সাধারণত বিষক্রিয়াজনিত কিংবা অন্য কোনও সার্বিক অসুবিধার কারণেই প্রযোজ্য। এই বিষয়টিকেই যোগী রাজ্যে অন্য উদ্দেশ্যে কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ।
ইতিমধ্যে বিজেপি শাসিত অসমে গোমাংস সংক্রান্ত নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে আইন করে। বলা হয়েছে হিন্দু বা অন্য কোনও ধর্মের মন্দিরের নিকটবর্তী এলাকায় গোমাংস বিক্রি করা যাবে না। যোগী সরকারও কি মথুরায় সেই পথেও হাঁটছে? প্রশ্ন তুলছেন কেউ কেউ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'