Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় প্রকাশিত হয়েছিল গবেষণা পত্র, গণিতে 'নোবেল' পাচ্ছেন ভারতীয় বিজ্ঞানী সিআর রাও

দ্য ওয়াল ব্যুরো: গণিতের নোবেল পাচ্ছেন ভারতীয় মার্কিন পরিসংখ্যানবিদ তথা বিজ্ঞানী ক্যালিয়ামপুড়ি রাধাকৃষ্ণ রাও (CR Rao)। এককালে কলকাতায় প্রকাশিত হয়েছিল তাঁর গবেষণা পত্র। 'ক্যালকাটা ম্যাথমেটিকাল সোসাইটির বুলেটিন প্রকাশিত হওয়া গবেষণার জন্যই এবা

কলকাতায় প্রকাশিত হয়েছিল গবেষণা পত্র, গণিতে 'নোবেল' পাচ্ছেন ভারতীয় বিজ্ঞানী সিআর রাও

শেষ আপডেট: 11 April 2023 10:08

দ্য ওয়াল ব্যুরো: গণিতের নোবেল পাচ্ছেন ভারতীয় মার্কিন পরিসংখ্যানবিদ তথা বিজ্ঞানী ক্যালিয়ামপুড়ি রাধাকৃষ্ণ রাও (CR Rao)। এককালে কলকাতায় প্রকাশিত হয়েছিল তাঁর গবেষণা পত্র। 'ক্যালকাটা ম্যাথমেটিকাল সোসাইটির বুলেটিন প্রকাশিত হওয়া গবেষণার জন্যই এবার আন্তর্জাতিক পরিসংখ্যান পুরস্কার পাচ্ছেন তিনি, যেটিকে 'গণিতের নোবেল পুরস্কার' (math Nobel prize) বলা হয়।

কানাডার অন্টারিওতে জুলাই মাসে আন্তর্জাতিক পরিসংখ্যান ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে বিজ্ঞানী রাওয়ের হাতে ৮০ হাজার ডলার মূল্যের পুরষ্কার তুলে দেওয়া হবে।

আন্তর্জাতিক পরিসংখ্যান পুরস্কার ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে, চিকিৎসা গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে পরিসংখ্যান এবং প্রয়োগে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ক্যালিয়ামপুড়ি রাধাকৃষ্ণ রাওকে পুরস্কৃত করা হচ্ছে।

সি আর রাওয়ের তিনটি মৌলিক গবেষণার মধ্যে অন্যতম 'ক্রেমার-রাও লোয়ার বাউন্ড'। দ্বিতীয়টি 'রাও-ব্ল্যাকওয়েল থিওরেম' এবং তৃতীয়টি 'তথ্য জ্যামিতি' নামে পরিচিত। উল্লেখ্য, হিগস বোসন কণা পর্যবেক্ষণে রাওয়ের তথ্য জ্যামিতিকেই ব্যবহার করা হয়েছে।

গোটা বিশ্বের নানা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন সিআর রাও। অসংখ্য সম্মানে সম্মানিত হয়েছেন তাঁর গবেষণার জন্য। বর্তমানে বাফেলো বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির এমিরিটাস প্রফেসর তিনি।

বিশ্ববিখ্যাত এই পরিসংখ্যানবিদকে ১৯৬৮ সালে পদ্মভূষণ এবং ২০০১ সালে পদ্মবিভূষণে সম্মানিত করেছে ভারত সরকার।

জন্মসূত্রে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। সেখানেই স্কুল শিক্ষার পাঠ চুকিয়ে উচ্চশিক্ষার জন্য কলকাতায় এসেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে এমএ করেন।তারপর অন্ধ্রপ্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে (math) এমএসসি করেন। এমএসসি শেষ করে বিদেশে যান। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে ডক্টরেট এবং ১৯৬৫ সালে কেমব্রিজ থেকেই ডিএসসি ডিগ্রি লাভ করেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ, প্রাথমিকের নিয়োগ নিয়ে ধোঁয়াশা


```