Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চেন্নাইয়ে ম্যাচ ফিক্সিং! আম্পায়ারকে প্রভাবিত করেছেন ধোনি, ট্রেন্ডিং সোশ্যাল সাইটে

দ্য ওয়াল ব্যুরো: ‘মাহি হ্যায় তো মুমকিন হ্যায়..।’ ধোনি (MS Dhoni) থাকলে সবই সম্ভব। এই যেখানে ক্যাচলাইন, সেখানে ধোনিকে নিয়ে একটি কথাও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মঙ্গলবার চিপক স্টেডিয়ামে গুজরাতকে ১৫ রানে হারানোর পরে রাতে টুইটারে একটি ট্

চেন্নাইয়ে ম্যাচ ফিক্সিং! আম্পায়ারকে প্রভাবিত করেছেন ধোনি, ট্রেন্ডিং সোশ্যাল সাইটে

শেষ আপডেট: 24 May 2023 05:09

দ্য ওয়াল ব্যুরো: ‘মাহি হ্যায় তো মুমকিন হ্যায়..।’ ধোনি (MS Dhoni) থাকলে সবই সম্ভব। এই যেখানে ক্যাচলাইন, সেখানে ধোনিকে নিয়ে একটি কথাও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মঙ্গলবার চিপক স্টেডিয়ামে গুজরাতকে ১৫ রানে হারানোর পরে রাতে টুইটারে একটি ট্রেন্ডিং হতে শুরু করে। আচমকা দেখা যায়, ম্যাচ ফিক্সিং (Match fixing) নামে একটি ক্যাপশন শেয়ার করা হচ্ছে।

ধোনির মতো কিংবদন্তি ক্রিকেটার, যাঁর নামে কোনও বিষয়ে কোনও অপবাদ নেই, তাঁর নামে এগুলি কেন বলা হচ্ছে? সেই নিয়ে খোঁজ নিয়ে জানা গিয়েছে, ম্যাচে একটা সময় দেখা যায় চেন্নাই সুপার কিংসের বোলার মাঠিসা পাঠিরানা নয় মিনিটের জন্য মাঠের বাইরে গিয়েছিলেন।

শ্রীলঙ্কার ওই বোলার মাঠে নামলে তাঁকে দিয়ে ফের বোলিং করাতে উদ্যত হন অধিনায়ক ধোনি। সেইসময় ম্যাচের আম্পায়াররা বলেন যে, পাঠিরানাকে চার মিনিট অপেক্ষা করতে হবে। তারপর তিনি বোলিং করতে পারবেন।

এইসময় আসরে নামেন ধোনি (MS Dhoni)। তিনি দুই আম্পায়ারকে প্রভাবিত করে ওই বোলারকে দিয়ে বোলিং করান।

https://twitter.com/Bloody_Expiry/status/1661070646305251330

এই ঘটনায় চেন্নাই (Chennai) বিরোধী কিছু নেটিজেন দাবি তোলেন, ম্যাচের ওই মুহূর্তটি ফিক্সিং (Match fixing) ছিল। কী করে এই নিয়মকে বদলে ফেললেন মাহি, সেটি সকলের কাছে পরিষ্কার নয়। পাঠিরানা চার ওভার বোলিংই সম্পূর্ণ করেন। পাশাপাশি দুই উইকেট নিয়ে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন।

শুধু তাই নয়, কিছু নেটিজেনদের মধ্যে সংশয় তৈরি হয় ঋতুরাজ গায়কোয়াডের ক্যাচ ধরা নিয়েও। অনেকের মতে, বিজয় শঙ্করের ক্যাচ ধরার সময় ঋতুর হাত মাটি স্পর্শ করেছিল। রিভিউতে সেটি বেশিক্ষণ না দেখেই আউট বলে দেওয়া হয়। এটি নিয়েও সন্দেহের চোখে দেখা হয়।

রিঙ্কুর প্রেমে মজেছেন আফগান সুন্দরী, নাইট তারকার জন্য ইডেনেও আসেন ওয়াজমা


```