
শেষ আপডেট: 27 October 2022 07:56
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) মহিলা ক্রিকেট দল (Women Cricket Team) ছিল বরাবরই সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো। শচিন-সৌরভ-কোহলিরা (Men Cricketers) যে সুবিধা পেয়েছেন, তা কখনওই ঝুলন গোস্বামী-মিতালি রাজরা (Women Cricketers) পাননি (Match fee)। তা নিয়ে ক্ষোভ-অসন্তোষ-অভিমানের পাহাড় জমেছিল।
অবশেষে সেই চিরন্তন বৈষম্যের অবসান ঘটাল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বৃহস্পতিবার ভাইফোঁটার দিন সকালে বিসিসিআই জানিয়ে দিল, ম্যাচ ফি-র ক্ষেত্রে আর মহিলা-পুরুষ ফারাক থাকবে না। সবাই একই হারে ম্যাচ ফি পাবেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড এদিন জানিয়েছে, “মহিলা ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের মতোই ম্যাচ ফি পাবেন। অর্থাৎ টেস্ট ম্যাচের জন্য ম্যাচ ফি পাবেন ১৫ লক্ষ টাকা। একদিনের ক্রিকেটের জন্য ম্যাচ ফি পাবেন ৬ লক্ষ টাকা। টি-টোয়েন্টির জন্য ম্যাচ ফি পাবেন ৩ লক্ষ টাকা।”
বিসিসিআইয়ের তরফে এদিন এই ঘোষণা করেছেন বোর্ডের সচিব তথা অমিত শাহর পুত্র জয় শাহ। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেটে লিঙ্গ বৈষম্যের অবসান ঘটানোর ব্যাপারে বোর্ড অঙ্গীকারবদ্ধ ছিল। সেই প্রতিশ্রুতি পালন করতে পেরে আমি খুশি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হার বাংলাদেশের, সাকিবের স্বপ্নপূরণ হবে কি