Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অমৃতপাল বাইকে চেপে চোখের নিমেষে উধাও! খালিস্তানি নেতাকে পলাতক ঘোষণা পাঞ্জাবে

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব পুলিশের (Punjab Police) চোখে ধুলো দিয়ে বাইকে (bike) চেপে পালাল খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা (Khalistani Leader) অমৃতপাল সিং (Amritpal Singh)। শনিবার তাঁকে গ্রেফতার করতে মেগা অভিযান চালিয়েছিল পুলিশ। এমনকী ৭৮

অমৃতপাল বাইকে চেপে চোখের নিমেষে উধাও! খালিস্তানি নেতাকে পলাতক ঘোষণা পাঞ্জাবে

শেষ আপডেট: 19 March 2023 03:42

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব পুলিশের (Punjab Police) চোখে ধুলো দিয়ে বাইকে (bike) চেপে পালাল খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা (Khalistani Leader) অমৃতপাল সিং (Amritpal Singh)। শনিবার তাঁকে গ্রেফতার করতে মেগা অভিযান চালিয়েছিল পুলিশ। এমনকী ৭৮ জনকে গ্রেফতারও করা হয়েছে এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু অমৃতপাল সিং এখনও পুলিশের হাতের বাইরেই।

এদিকে সর্বশেষ খবর অনুযায়ী, এই খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে পলাতক ঘোষণা করেছে পাঞ্জাব। শনিবার সন্ধেয় একটি মোটর সাইকেলে চেপে পালিয়ে যেতে দেখা যায় তাঁকে। এই শেষবার। এরপর এখনও তাঁর খোঁজ মেলেনি বলেই জানাচ্ছে পাঞ্জাব প্রশাসন।

সূত্রের খবর, স্বঘোষিত ধর্মগুরু তথা খালিস্তানপন্থী এই নেতাকে ধরতে সাতটি জেলার পুলিশকর্মীদের নিয়ে একটি বিশেষ দল গঠন করেছে পাঞ্জাব পুলিশ। তাঁরাই জলন্ধরের শাহকোট তহসিলে যাওয়ার পথে এই খালিস্তানি নেতার কনভয়কে অনুসরণ করছিল। কিন্তু তাঁকে পাকড়াও করা যায়নি। পুলিশ জানিয়েছে, অমৃতপালকে শেষবার একটি মোটর সাইকেলে চেপে যেতে দেখা গেছে।

শনিবার পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে একটি টুইট করে রাজ্যজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানানো হয়েছে। সেইসঙ্গে বলা হয়, শনিবার দুপুর থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গোটা রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছে প্রশাসন। কারণ অমৃতপাল সিংয়ের সহযোগীরা শাহকোটে পৌঁছনোর জন্য উদ্বেগজনক ভিডিও প্রচার করতে শুরু করেছে। এতে অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, অভিনেতা তথা খালিস্তানি নেতা দীপ সিধু একটি সংগঠন তৈরি করেছিলেন। তার নাম ওয়ারিস পাঞ্জাব দে। দীপ সিধু গতবছর পথদুর্ঘটনায় মারা যান। তারপর থেকে এই সংগঠনটি চালাচ্ছেন অমৃতপাল। গত মাসে অমৃতপালের এক শাগরেদ লভপ্রীত সিংকে গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ, ড্রাগ পাচারের অভিযোগ রয়েছে। সেই গ্রেফতারির বিরুদ্ধে অমৃতপালের বাহিনী জলন্ধরে তাণ্ডব চালিয়েছিল। অন্তত সাত জন উচ্চপদস্থ পুলিশ কর্তা জখম হয়েছিলেন ওই ঘটনায়। এবার সেই অমৃতপালকে জালে তুলতে বিরাট অভিযান চালাচ্ছে পুলিশ। এখন দেখার কবে তাঁকে ধরতে পারে পাঞ্জাব পুলিশ।

এই খালিস্তানি নেতাকে গ্রেফতার করতে পাঞ্জাব জুড়ে ইন্টারনেট বন্ধ, টানটান উত্তেজনা


```