Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সাতসকালে ডানকুনিতে অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে গুদাম, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

ডানকুনির একটি ওষুধের গুদামে আগুন লাগে।

সাতসকালে ডানকুনিতে অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে গুদাম, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় গুদামের একাংশ

শেষ আপডেট: 31 October 2024 11:49

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে ডানকুনির একটি ওষুধের গুদামে আগুন লাগে। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় গুদামের একাংশ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন। 

স্থানীয় সূত্রের খবর, এদিন ভোর ৫ টা নাগাদ ডানকুনিতে দিল্লি রোডের পাশে একটি ওষুধ ও রাসায়নিকের গুদামে আগুন দেখতে পান এলাকাবাসীরা। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে দমকলের ৭ টি ইঞ্জিন এসে পৌঁছয়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও তিনটি ইঞ্জিন আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। এই প্রতিবেদনটি লেখার সময় অর্থাৎ সকাল ৯ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কালো ধোযাঁয় ঢেকেছে গোটা এলাকা। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময়ে গুদামের ভিতরে বেশ কয়েক জন কর্মী ছিলেন। দ্রুত তাঁরা বাইরে বেরিয়ে আসেন। এরপরই দমকল এবং ডানকুনি থানায় খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। তবে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। গুদামের একাংশ পুরো ভেঙে ভস্মীভূত হয়ে যায়।

প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে স্থানীয়রা বাসিন্দারা হাত লাগান। পরে দমকলকর্মীরা পৌঁছে শুরু হয় আগুন নেভানোর কাজ। কয়েক ঘণ্টার চেষ্টাতেও আগুন নেভানো যায়নি। এদিকে সাতসকালে ওই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


```