
শেষ আপডেট: 1 January 2023 10:05
দ্য ওয়াল ব্যুরো: বর্ষশুরুর দিনে মহারাষ্ট্রের নাসিকের (Nashik) একটি কারখানায় (Factory) ভয়াবহ অগ্নিকাণ্ড (Massive Fire)! ঘটনার জেরে বেশ কয়েকজন শ্রমিক (Workers) ভিতরে আটকে পড়েছেন।
জানা গেছে, মহারাষ্ট্রের নাসিকের মুণ্ডেগাঁও গ্রামের ওই কারখানাটি জিন্দল গোষ্ঠীর। সেখানেই আজ সকাল ১১টা নাগাদ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে আসে বিশাল কারখানা চত্বর। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছেছে। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ।
কীভাবে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই কারখানায় আগুন লেগে গিয়েছে।
দমকল বিভাগের একজন কর্তা বলেন, "ভিতরে বহু কর্মী আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে থেকে ১১ জনকে বের করে আনা সম্ভব হয়েছে। এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন। তাঁদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।"
দিল্লির হাসপাতালে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ২ জনের, বছরের শুরুতেই দুর্ঘটনা