Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ব্রিগেডে শুরু গীতাপাঠ, রাজ্যের পাশাপাশি নেপাল-বাংলাদেশ থেকেও এলেন ভক্তরা

ব্রিগেডে শুরু হয়েছে গীতাপাঠ। আয়োজকদের দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নেপাল ও বাংলাদেশ থেকেও হাজার হাজার ভক্ত কলকাতায় এসে যোগ দিয়েছেন।

ব্রিগেডে শুরু গীতাপাঠ, রাজ্যের পাশাপাশি নেপাল-বাংলাদেশ থেকেও এলেন ভক্তরা

ব্রিগেডে গীতাপাঠের মঞ্চে

গার্গী দাস

শেষ আপডেট: 7 December 2025 12:08

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ শুরু ব্রিগেডে। রবিবার সকাল থেকেই উপচে পড়ল ভক্তদের ঢল। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই মহাসমারোহে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, এমনকি বাংলাদেশ এবং নেপাল থেকেও বহু মানুষ যোগ দিতে এসেছেন। সকাল ৯টা থেকে শুরু হয়েছে, চলবে দুপুর ২টো পর্যন্ত। উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তথাগত রায়-সহ বিজেপির হেভিওয়েটরা।

গীতাপাঠের মঞ্চ তিন ভাগে তৈরি হয়েছে। মূল ‘পার্থসারথি মঞ্চ’, যেখানে বসবেন প্রায় দেড়শো সাধু–সন্ত। মূল মঞ্চের বাঁ পাশে ‘চৈতন্য মহাপ্রভু মঞ্চ’ এবং ডানদিকে ‘শঙ্করাচার্য মঞ্চ’। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে ২৫টি গেট। এনিয়ে কার্তিক মহারাজ বলেন, 'আয়োজন একদম পূর্ণাঙ্গ। চতুর্দিক থেকে মানুষ আসছেন। কোনও অসুবিধা হয়নি, রাজ্য সরকারের সহযোগিতাও পাচ্ছি।'

রবিবার ভোর থেকেই হাওড়া স্টেশন চত্বরে ভক্তদের ঢল দেখা যায়। স্টেশন থেকে ফেরিঘাট পর্যন্ত লম্বা সারি, হাতজোড় করে কেউ গীতার ছোট বই বিলোচ্ছেন, কেউ আবার খোল–করতাল নিয়ে এগিয়ে যাচ্ছেন গঙ্গা পার হওয়ার দিকে। সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে হাওড়ায় রয়েছে দু'টি সহায়ক ক্যাম্প, যেখানে জলের বোতল, বিশ্রামের ব্যবস্থা ও প্রাথমিক সহায়তা দেওয়া হচ্ছে।

ফেরিঘাটে ভিড় সামাল দিতে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। ভক্তদের অনেকেই জানান, সামাজিক শান্তি, সাম্য ও ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াতেই তাঁরা গীতাপাঠে যোগ দিচ্ছেন।

যাঁরা ট্রেন বা বাসে আসতে পারেননি, তাঁদের অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে রওনা দিয়েছেন। বৈদ্যবাটি থেকে পাঁচজন যুবক সাইকেল চালিয়ে ব্রিগেডে এসেছেন।হাতে ছোট গীতা, যাত্রাপথে সেগুলো ভক্তদের মধ্যে বিতরণ করেন।

গত বছর লোকসভা ভোটের আগে ব্রিগেডেই হয়েছিল ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’। কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এত বড় ধর্মীয় সমাবেশ রাজনৈতিক মহলেও কৌতূহল বাড়িয়েছে। তবে উদ্যোক্তাদের দাবি, 'এ আয়োজন ধর্মীয়, কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।' এনিয়ে সহমত সাংসাদ ও প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, 'নির্বাচনের সঙ্গে গীতাপাঠের কোনও সম্পর্ক নেই। রাজনীতির রাজনীতির মতো থাকবে, গীতাপাঠের সঙ্গে কিছু নেই। আর হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না। জানে জবাই করবে।'

গীতাপাঠের মঞ্চ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে লকেট চট্টোপাধ্যায় দাবি করেছেন, 'আজ ৫ লক্ষ হচ্ছে, কাল ৫ কোটি হবে।'


```