Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুরুতর অসুস্থ মাসুদ আজহার, জঙ্গি সংগঠন চালাচ্ছেন দুই ভাই

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জয়েশ ই মহম্মদের নেতা মৌলানা মাসুদ আজহার গুরুতর অসুস্থ। তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। তিনি এখন শয্যাশায়ী।  জয়েশ সংগঠনটি চালাচ্ছেন তাঁর দুই ভাই রউফ আসগর ও আতাহার ইব্রাহিম। ভারতের গোয়েন্দারা গোপন স

গুরুতর অসুস্থ মাসুদ আজহার, জঙ্গি সংগঠন চালাচ্ছেন দুই ভাই

শেষ আপডেট: 9 October 2018 12:59

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জয়েশ ই মহম্মদের নেতা মৌলানা মাসুদ আজহার গুরুতর অসুস্থ। তাঁর জীবনের ঝুঁকি রয়েছে। তিনি এখন শয্যাশায়ী।  জয়েশ সংগঠনটি চালাচ্ছেন তাঁর দুই ভাই রউফ আসগর ও আতাহার ইব্রাহিম। ভারতের গোয়েন্দারা গোপন সূত্রে একথা জানতে পেরেছেন। মাসুদ আজহার ভারতে একাধিক জঙ্গি হামলায় অভিযুক্ত। ১৯৯৯ সালে জঙ্গিরা বিমান ছিনতাই করে তাঁকে জেল থেকে ছাড়িয়ে আনে । তিনি পাকিস্তানে গিয়ে জয়েশ ই মহম্মদ সংগঠনটি তৈরি করেন । ২০০১ সালে সংসদ ভবনে হানা, ২০১৬ সালে পাঠানকোটে বিমানঘাঁটিতে হানা ও আরও কয়েকটি সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জয়েশ জড়িত ছিল । এখন আজহারের বয়স ৫০। কোনও এক জটিল অসুখে তাঁর মেরুদণ্ড ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দেড় বছর তিনি বিছানা থেকে উঠতে পারেন না।  রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে তাঁর চিকিৎসা হচ্ছে। মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করার জন্য রাষ্ট্রসঙ্ঘে আবেদন করেছিল ভারত। তাতে বাধা দেয় চিন। ভারতীয় কূটনীতিকরা অবশ্য আজহারের অসুস্থতা নিয়ে মুখ খুলতে চাননি।  তবে তাঁরা বলেছেন, দীর্ঘকাল তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

```