Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মানুষের মাস্ক পরার অভ্যাস কমছে, সতর্ক করল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো : করোনার দ্বিতীয় ওয়েভের প্রাবল্য কমার সঙ্গে সঙ্গে মানুষের মাস্ক পরার অভ্যাস কমেছে। আগামী দিনে আরও কমবে। শুক্রবার এভাবেই সকলকে সতর্ক করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লব আগরওয়াল সাংবাদিক বৈঠকে বল

মানুষের মাস্ক পরার অভ্যাস কমছে, সতর্ক করল কেন্দ্র

শেষ আপডেট: 16 July 2021 11:45

দ্য ওয়াল ব্যুরো : করোনার দ্বিতীয় ওয়েভের প্রাবল্য কমার সঙ্গে সঙ্গে মানুষের মাস্ক পরার অভ্যাস কমেছে। আগামী দিনে আরও কমবে। শুক্রবার এভাবেই সকলকে সতর্ক করে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি লব আগরওয়াল সাংবাদিক বৈঠকে বলেন, কোভিডের দ্বিতীয় ঢেউ এখনও পুরোপুরি স্তিমিত হয়নি। কয়েকটি অঞ্চলে সংক্রমণ যথেষ্ট বেশি। কেন্দ্রীয় সরকার একটি গ্রাফের মাধ্যমে দেখায়, মার্চ-এপ্রিলে মাস্ক পরার প্রবণতা বৃদ্ধি পেয়েছিল। এই প্রবণতা তুঙ্গে উঠেছিল মে মাসে। কারণ ওইসময় দেশে সেকেন্ড ওয়েভের প্রাবল্য ছিল সবচেয়ে বেশি। কিন্তু জুন ও জুলাই মাসে মাস্ক পরার প্রবণতা কমেছে। অগাস্ট ও সেপ্টেম্বরে এই প্রবণতা আরও কমতে পারে। সরকারের বক্তব্য, চারটি কারণে অনেকে মাস্ক পরতে চান না। প্রথমত, অনেকে বলেন, মাস্ক পরলে তাঁদের নিঃশ্বাস নিতে সমস্যা হয়। দ্বিতীয়ত, অনেকের মাস্ক পরলে অস্বস্তি হয়। তৃতীয়ত কেউ কেউ মনে করেন, মাস্ক পরলেও করোনার হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। অনেকে মনে করেন, সামাজিক দূরত্ব বজায় রাখলে মাস্ক না পরলেও চলবে। গত কয়েক সপ্তাহ ধরে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, করোনার তৃতীয় ঢেউয়ের কবলে পড়তে চলেছে দেশ। সেজন্য অত্যন্ত সতর্কভাবে পা ফেলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় ওয়েভে ‘ব্যর্থতার’ জন্য দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল মোদী সরকার। তার ওপরে বৃহস্পতিবার বারাণসীতে গিয়ে উত্তরপ্রদেশ সরকারের ঢালাও প্রশংসা করে এসেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, অতিমহামারী মোকাবিলায় যোগী আদিত্যনাথের সরকার যে কাজ করেছে, তা প্রশংসনীয়। এই মন্তব্য নিয়েও সমালোচনা হচ্ছে নানা মহলে। এরই মধ্যে শুক্রবার শোনা যায়, ছ’টি রাজ্যের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। সেই ছ’টি রাজ্য হল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, ওড়িশা, মহারাষ্ট্র ও কেরল। সম্প্রতি ওই রাজ্যগুলিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। একটি সূত্রে খবর, মোদী বলেছেন, ছোট ছোট কনটেনমেন্ট জোন তৈরি করে করোনাকে শুরুতেই রুখে দিতে হবে। ভারতে তৃতীয় ঢেউ যাতে বেশি প্রভাব না ফেলে, সেজন্য এখন থেকেই তৎপর হয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার হু-র প্রধান তেদ্রোস আদহানম ঘেব্রেইসাস বলেছেন, “দুর্ভাগ্যজনক ব্যাপার হল, আমরা এখন কোভিডের থার্ড ওয়েভের প্রাথমিক স্তরে রয়েছি।” হু প্রধানের মতে, নানা দেশে সামাজিক যোগাযোগ বেড়েছে। সর্বত্র কোভিড বিধি মেনে চলা হচ্ছে না। তাছাড়া অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়ান্টের জন্যও সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ইউএন নিউজ অনুযায়ী, গত কয়েক মাস ধরে ইউরোপ ও উত্তর আমেরিকায় টিকাকরণ বৃদ্ধি পেয়েছে। একসময় ওই সব অঞ্চলে সংক্রমণ ও মৃত্যু, দুই-ই কমেছিল। কিন্তু সম্প্রতি সংক্রমণ ফের বাড়ছে। করোনাভাইরাসের অভিযোজন অব্যাহত রয়েছে। নতুন ভ্যারিয়ান্ট আরও ছোঁয়াচে হয়ে উঠছে।

```