Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিড়ে ফের মাস্ক পরার পরামর্শ! চিনে কোভিডের বাড়বাড়ন্তে নয়া নির্দেশিকা কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে দেশবাসীর জন্য নয়া দুঃসংবাদ। চিন তো বটেই, জাপান, আমেরিকা-সহ একাধিক দেশে করোনা অতিমহামারীর (Covid) সংক্রমণ ফের লাগামছাড়া হয়ে উঠছে। সেই পরিস্থিতিতে বড়দিনের আগেই কোভিড নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছেন কেন্দ্র স্বাস্থ্য

ভিড়ে ফের মাস্ক পরার পরামর্শ! চিনে কোভিডের বাড়বাড়ন্তে নয়া নির্দেশিকা কেন্দ্রের

শেষ আপডেট: 21 December 2022 10:52

দ্য ওয়াল ব্যুরো: বছর শেষে দেশবাসীর জন্য নয়া দুঃসংবাদ। চিন তো বটেই, জাপান, আমেরিকা-সহ একাধিক দেশে করোনা অতিমহামারীর (Covid) সংক্রমণ ফের লাগামছাড়া হয়ে উঠছে। সেই পরিস্থিতিতে বড়দিনের আগেই কোভিড নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছেন কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডবিয়া (Mansukh Mandaviya)। জনবহুল স্থানে ফের দেশবাসীকে মাস্ক (mask) ব্যবহার করার উপদেশ দিয়েছেন তিনি।

সামনেই বড়দিন। তারপরেই নতুন বছরের আগমনবার্তায় উৎসবের মেজাজ দেশজুড়েই। কিন্তু এর মধ্যেই চিন, জাপান, আমেরিকা, কোরিয়া এবং ব্রাজিলের মতো দেশে ফের নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড সংক্রমণের বাড়াবাড়ি। এই পরিস্থিতিতে আগেভাগেই সংক্রমণ রুখতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডভিয়ার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়। তারপরেই একটি টুইট বার্তায় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, 'কোভিড এখনও চলে যায়নি। আমি সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার এবং নজরদারি জোরদার করার নির্দেশ দিয়েছি। আমরা সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি আছি।'

স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিদের নিয়ে সংঘটিত সেই বৈঠকের পর জনবহুল জায়গায় মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে দেশবাসীকে।

পাশাপাশি, ওই ৫টি দেশ থেকে আসা যাত্রীদের উপরে বিশেষ নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে। ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের হদিস পেতে সমস্ত রাজ্যে আক্রান্তদের জিনোম সিকয়েন্সিং বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১২৯টি নতুন কোভিড সংক্রমণের খবর মিলেছে। মৃত্যু হয়েছে ১ জনের। এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪০৮।

শুভেন্দুর সভায় কি কোভিড বিধি মানা হবে? রাহুলকে চিঠি দিলেন মোদীর মন্ত্রী


```