Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

পদ্মবিভূষণ মেরি কম, সিন্ধু পেলেন পদ্মভূষণ, টোকিও অলিম্পিকের আগে বাড়তি অক্সিজেন

দ্য ওয়াল ব্যুরো: আর ক'মাস বাদেই জাপানের টোকিও শহরে সারা খেলাধুলার মহাযজ্ঞে ভারতের হয়ে নামবেন দু'জন। একজন বক্সিং রিং-এ, অন্যজন ব্যাডমিন্টন কোর্টে। প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধেবেলা কেন্দ্রীয় সরকারের পদ্ম পুরস্কারের তালিকায় জ্বলজ্বল করছে দুই

পদ্মবিভূষণ মেরি কম, সিন্ধু পেলেন পদ্মভূষণ, টোকিও অলিম্পিকের আগে বাড়তি অক্সিজেন

শেষ আপডেট: 24 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আর ক'মাস বাদেই জাপানের টোকিও শহরে সারা খেলাধুলার মহাযজ্ঞে ভারতের হয়ে নামবেন দু'জন। একজন বক্সিং রিং-এ, অন্যজন ব্যাডমিন্টন কোর্টে। প্রজাতন্ত্র দিবসের প্রাক সন্ধেবেলা কেন্দ্রীয় সরকারের পদ্ম পুরস্কারের তালিকায় জ্বলজ্বল করছে দুই মহিলা ক্রীড়াবিদের নাম। পদ্মবিভূষণ পেলেন মেরি কম। পদ্মভূষণ পেলেন পিভি সিন্ধু। ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মহিলা বক্সার মেরি কমের নাম এ বার পদ্মবিভূষণ পুরস্কারের জন্য সুপারিশ করেছিল ক্রীড়ামন্ত্রক। পদ্মভূষণের জন্য সুপারিশ করা হয়েছিল কয়েকদিন আগেই ভারতের হয়ে প্রথম ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়ন হওয়া পিভি সিন্ধুর নাম। তাতেই সিলমোহর দিল রাষ্ট্রপতি ভবন। ২০০৬ সালে পদ্মশ্রী ও ২০১৩ সালে পদ্মভূষণ পেয়েছেন মেরি কম। গত বছরই ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন হয়ে সব রেকর্ড ভেঙে দিয়েছেন মণিপুরের এই বক্সার। আর তাই এ বার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ পেলেন মেরি কমে । মেরি পদ্মবিভূষণ পাওয়ায় তিনি হলেন সব মিলিয়ে চতুর্থ ও প্রথম মহিলা ক্রীড়াবীদ যিনি এই পুরস্কার পাবেন। এর আগে ২০০৭ সালে বিশ্বনাথন আনন্দ, ২০০৮ সালে শচীন তেণ্ডুলকর ও এডমন্ড হিলারি ( মরণোত্তর ) এই পুরস্কার পান। ২০১৭ সালেও পদ্মভূষণের জন্য সুপারিশ করা হয়েছিল সিন্ধুর নাম। কিন্তু সে বার তিনি এই পুরস্কার পাননি। তার আগে ২০১৫ সালে পদ্মশ্রী পান পুলেল্লা গোপীচাঁদের প্রিয় ছাত্রী। আগের বার না পেলেও এ বার বিশ্বচ্যাম্পিয়নশিপ জেতার জন্য সিন্ধুকে এই সম্মান দিল কেন্দ্র।

```